Saturday, July 11, 2026
Home পুঁজিবাজার সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির ৪০তম এজিএম অনুষ্ঠিত

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির ৪০তম এজিএম অনুষ্ঠিত

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আলম শামীম। সভায় কোম্পানির এমডি এএইচএম হাবিব উল্লাহ, পরিচালক মো. আলী মরতুজা, মো. এমরানুল হক, জোবেদা খানম শাফী ও মোহাম্মদ মহসিন সাকি, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মিজবাহুর রহমান ও চৌধুরী মোহাম্মদ হারুন, নির্বাহী পরিচালক ও চিফ অডিটর আহমদুল হক হাসান, এক্সটারনাল অডিটর মেসার্স কেএম হাসান অ্যান্ড কোং-এর প্রতিনিধি মো. আমিরুল ইসলাম এবং প্রধান হিসাব কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব উপস্থিত ছিলেন। এছাড়া এজিএম সঞ্চালনায় ছিলেন ডিএমডি ও কোম্পানি সচিব খাজা মঈন উদ্দিন হোসেন। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ ও ৯ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখার উদ্যোগে রাজধানীতে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং...

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে বিদ্যমান আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি আহ্বান...

ভারী বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী...

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। রাজধানীকেন্দ্রিক...

Recent Comments