Monday, May 25, 2026
Home জাতীয় খেলাফত মজলিসের নায়েবে আমির আর নেই

খেলাফত মজলিসের নায়েবে আমির আর নেই

ইসলামী রাজনীতি, শিক্ষা ও সামাজিক অঙ্গনে এক প্রাজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে খ্যাত অধ্যাপক মাওলানা আখতার ফারুক রহ.। খেলাফত মজলিসের সাবেক সিনিয়র নায়েবে আমীর এই আলেম ২০০৬ সালের ২৯ এপ্রিল রাজধানীর পান্থপথ জামে মসজিদে জামাতে আসরের নামাজ আদায়েরত অবস্থায় ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি মসজিদটির সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।

১৯২৯ সালে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে জন্ম নেয়া মাওলানা আখতার ফারুক শিক্ষাজীবনেই কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ঢাকা আলিয়া মাদ্রাসায় কামিল শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে দ্বিতীয় স্থান অর্জন করেন।

তিনি ছিলেন বহু-মুখী প্রতিভার অধিকারী—দৈনিক সংগ্রামের প্রতিষ্ঠাতা সম্পাদক (১৯৬৯-১৯৭৯), সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক এবং জামেয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসির বিভাগের শিক্ষক। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে তাফসির ইবনে কাসীরসহ বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ তিনি অনুবাদ করেন।

সাহিত্যেও তার অবদান বিস্তর। মধ্যপ্রাচ্যে হাফেজ্জি হুজুর, বাঙ্গালীর ইতিকথা, খালেদ ইবনে ওয়ালিদ, দাঙ্গা, পশুবাদ-পুঁজিবাদ-সমাজবাদ, তওবার রাজনীতি ও সংলাপ, মরণ মিছিলসহ অসংখ্য বই তিনি রচনা করেন। পাশাপাশি জাদুল মাআদ, মুজিজাতুন্নবী, মিনহাজুল আবেদিন, হুজ্জাতুল্লাহিল বালিগা, ফাতহুর রাব্বানির মতো ইসলামী জ্ঞানের গুরুত্বপূর্ণ গ্রন্থও তার অনুবাদে দেশে পরিচিতি পায়।

১৯৮৯ সালে খেলাফত মজলিস প্রতিষ্ঠার সময় থেকেই তিনি সক্রিয় নেতৃত্বে ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সংগঠনের সিনিয়র নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। এই প্রজ্ঞাবান মনীষার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা বলেন—আল্লাহ তাকে মাফ করে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ার‌ম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার (২৪ মে)...

রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী

রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন...

বিএটির বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক তিন লাখ কোটি টাকা জালিয়াতি ও পাচার

বিগত ৫৫ বছরে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) বিরুদ্ধে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ লাখ কোটি টাকার বেশি জালিয়াতি ও পাচারের...

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর...

Recent Comments