Tuesday, January 20, 2026
Home জাতীয় গুলি ঢুকে বাম পাশে বেরিয়ে যাওয়ায় বেশি ক্ষতি হয়েছে — ডিজি আবু...

গুলি ঢুকে বাম পাশে বেরিয়ে যাওয়ায় বেশি ক্ষতি হয়েছে — ডিজি আবু জাফর

রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন। অস্ত্রোপচারের পর পরিবারের অনুরোধে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফর।

শুক্রবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালের বাগান গেটে সাংবাদিকদের তিনি জানান, হাদির মাথায় গুরুতর বুলেট ইনজুরি হয়েছে। গুলি তার ডান কান দিয়ে ঢুকে বাম দিকে বেরিয়ে গেছে, ফলে মস্তিষ্কের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, “বুলেট ইনজুরিতে সাধারণত ইনলেট ছোট থাকে, কিন্তু আউটলেট বড় হয়—হাদির ক্ষেত্রেও সেটাই ঘটেছে। ব্রেনে শোথ ও চাপ বাড়ার ঝুঁকি থাকায় নিউরোসার্জনরা খুলির একটি অংশ বড় করে খুলে দিয়ে চাপ নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছেন।”

ডিজি জানান, হাসপাতালে আনার সময় হাদির গ্লাসগো কোমা স্কোর ছিল সর্বনিম্ন পর্যায়ে। চিকিৎসকদের দ্রুত পদক্ষেপে কিছুটা উন্নতি হলেও তিনি এখনো আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে আছেন। পাশাপাশি নাক ও গলা দিয়ে রক্তক্ষরণ হওয়ায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তা নিয়ন্ত্রণে আনেন।

সরকারি সিদ্ধান্ত ছিল তাকে সিএমএইচে স্থানান্তরের, তবে পরিবার এভারকেয়ার হাসপাতালে নিতে অনুরোধ জানায়। পরে যোগাযোগ করে সেখানে পাঠানো হয়।

শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকার বায়তুস সালাম জামে মসজিদের সামনে রিকশায় ওঠার পরপরই মোটরসাইকেলযোগে আসা হেলমেটধারী দুজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজেও হামলার মুহূর্তটি ধরা পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দের পরপরই রক্তাক্ত অবস্থায় হাদিকে দ্রুত রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, আর আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের শনাক্তে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঢাকায় বাড়িভাড়া নিয়ে বড় সুখবর

প্রতি বছরের শুরুতে ঢাকা শহরে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রবণতা ঠেকাতে ২ বছরের আগে ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি...

প্রতারণা মামলায় ফের কারাগারে ইভ্যালির রাসেল ও শামীমা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) আবারও ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির শীর্ষ দুই কর্মকর্তা—চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেফতার...

টবি ক্যাডম্যানের পদত্যাগের খবর ভিত্তিহীন বলে দাবি চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদ থেকে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানে পদত্যাগের খবর সঠিক নয় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার...

সেবা সংক্রান্ত অভিযোগ ও এর অগ্রগতি ট্র্যাক করা যাচ্ছে বিকাশ অ্যাপেই

এখন বিকাশ অ্যাপ থেকেই গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন সহজেই। অভিযোগ জানানোর প্রক্রিয়া...

Recent Comments