Wednesday, July 1, 2026
Home কর্পোরেট এমটিবি ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ কর্মসূচিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

এমটিবি ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ কর্মসূচিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

এমটিবি ফাউন্ডেশন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে বিশেষ কর্মসূচি আয়োজন করেছে। সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি এবারের প্রতিপাদ্য— প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি —কে সামনে রেখে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সাভারের সিডিডি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরীসহ প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিডিডি’র নির্বাহী উপদেষ্টা এ.এইচ.এম. নোমান খান ও সিনিয়র কো-অর্ডিনেটর মইনুল ইসলামসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক ডিভাইস সরবরাহ করা হয়, যা এমটিবি ফাউন্ডেশনের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়িত। এসব সহায়ক ডিভাইস তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বনির্ভর করতে সহায়তা করবে বলে আয়োজকরা জানান।

এ ছাড়া সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি, সমান সুযোগ, অধিকার এবং প্রবেশগম্যতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে একটি সচেতনতা সেশন আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের বাস্তব চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং সহযোগিতার বিভিন্ন পথ নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন প্রতিবন্ধী বান্ধব সমাজ গঠনে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইউসিবির ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর...

ব্যাংক এশিয়ার ঋণমান প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড...

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়ম অনুযায়ী, বুধবার (১ জুলাই) থেকে আবেদনকারীরা আর...

খামেনির জানাজায় অংশ নেবে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে।...

Recent Comments