Saturday, June 13, 2026
Home কর্পোরেট ইকোফ্লো বাংলাদেশের ব্র্যান্ড নতুন অ্যাম্বাসেডর হলেন ঋতুপর্ণা চাকমা

ইকোফ্লো বাংলাদেশের ব্র্যান্ড নতুন অ্যাম্বাসেডর হলেন ঋতুপর্ণা চাকমা

বাংলাদেশের ইকোফ্লো’র একমাত্র এক্সক্লুসিভ ও অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এ সি আই রিনিউয়েবল এনার্জি ও জাতীয় ফুটবলার ঋতুপর্ণা চাকমা’র মধ্যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হয়। জাতীয় তারকা ঋতুপর্ণা চাকমা স্বশরীরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা বর্তমানে বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম প্রতিভা। তার দক্ষতা, গতি এবং নেতৃত্বের গুণাবলী তাকে দেশজুড়ে প্রশংসিত করেছে। পাহাড়ি অঞ্চলের এই তারকা তার কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে জাতীয় পর্যায়ে ওঠা তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।

অনুষ্ঠানে এ সি আই রিনিউয়েবল এনার্জির ডেপুটি বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি এবং সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার তানভীর আহমেদ তানিম দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতিতে আধুনিক ও নির্ভরযোগ্য ব্যাক-আপ সমাধানের গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, ইকোফ্লো’র পোর্টেবল পাওয়ার স্টেশন, সৌর-সমর্থিত চার্জিং সিস্টেম এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন ব্যাটারি প্রযুক্তি লোডশেডিং চলাকালীন ঘরবাড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ চুক্তির মাধ্যমে এ সি আই রিনিউয়েবল এনার্জি দেশের মানুষের মধ্যে স্মার্ট, টেকসই এবং নির্ভরযোগ্য ব্যাক-আপ বিদ্যুৎ ব্যবহারের ধারণা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রাখছে। অনুষ্ঠানটি মিডিয়া ইন্টারঅ্যাকশন, ফটো-সেশন এবং পণ্য প্রদর্শনীর মাধ্যমে সমাপ্ত হয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্যাংক হিসাব খোলাসহ ৭ সেবায় বিন নেওয়া বাধ্যতামূলক

ব্যাংক হিসাব খোলাসহ ৭টি সেবা গ্রহণে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা এছাড়া যে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন,...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য...

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না...

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

Recent Comments