Wednesday, July 1, 2026
Home কর্পোরেট অমানত সংগ্রহে নতুন মাইলফলক অর্জন করলো ব্র্যাক ব্যাংক

অমানত সংগ্রহে নতুন মাইলফলক অর্জন করলো ব্র্যাক ব্যাংক

 

২০২৫ সালের প্রথম এগারো মাসে ব্র্যাক ব্যাংক তাদের ব্রাঞ্চ নেটওয়ার্কের মাধ্যমে ১৫ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে। দেশের ব্যাংকিং খাতে চলমান প্রতিযোগিতার মধ্যে এ অর্জনকে প্রতিষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সময়কালে এই প্রবৃদ্ধি ব্যাংকের স্থিতিশীল আর্থিক ভিত্তি, শক্তিশালী ব্যবসায়িক কৌশল ও গ্রাহকদের দীর্ঘমেয়াদি আস্থারই প্রতিফলন।

৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত ব্রাঞ্চ ম্যানেজার্স বিজনেস কনক্লেভ ২০২৫-এ এ সাফল্য আনুষ্ঠানিকভাবে উদ্‌যাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাকসহ সিনিয়র জোনাল ও রিজিওনাল কর্মকর্তারা।

ডিপোজিট প্রবৃদ্ধি সম্পর্কে তারেক রেফাত উল্লাহ খান বলেন, শক্তিশালী ব্যালেন্স শিট ও টেকসই প্রবৃদ্ধির প্রধান ভিত্তি হলো ধারাবাহিক আমানত বৃদ্ধি। গ্রাহকদের অবিচল আস্থা এবং ব্যাংকের সুশাসন ও স্বচ্ছতার নীতিই এ অর্জনের মূল শক্তি। পাশাপাশি তিনি ব্রাঞ্চ নেটওয়ার্কের কর্মকর্তাদের পেশাদারিত্ব ও গ্রাহককেন্দ্রিক সেবার প্রশংসা করেন। তার মতে, যৌথ প্রচেষ্টা এবং উদ্ভাবনী কর্মপদ্ধতিই ব্র্যাক ব্যাংককে দেশের শীর্ষ আস্থাভাজন ব্যাংকের অবস্থানে আরও দৃঢ় করেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইউসিবির ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর...

ব্যাংক এশিয়ার ঋণমান প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড...

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়ম অনুযায়ী, বুধবার (১ জুলাই) থেকে আবেদনকারীরা আর...

খামেনির জানাজায় অংশ নেবে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে।...

Recent Comments