Sunday, June 14, 2026
Home জাতীয় সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠজনদের শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা

সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠজনদের শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তির নামে মেঘনা ব্যাংকে থাকা বিপুল পরিমাণ শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অবরুদ্ধ হওয়া শেয়ারের সংখ্যা চার কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি, যার মালিকানা রয়েছে তিন ব্যক্তির— মেঘনা ব্যাংক পিএলসির সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরী, স্টিডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উৎপল পাল এবং একই প্রতিষ্ঠানের পরিচালক নাসিম উদ্দিন মোহাম্মদ আদিল

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক মো. নাফিজুর রহমান আদালতে শেয়ার অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তরা পরস্পরের সহযোগিতায় অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাঠিয়ে আবার দেশে আনেন এবং টাকার উৎস গোপন করতে একাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে তা ঘুরিয়ে ফেলে শেয়ার ক্রয়ে ব্যবহার করেন।

তদন্ত অনুযায়ী, মো. আবুল কাসেম নামের এক ব্যক্তির মাধ্যমে সিঙ্গাপুর ও দুবাই থেকে ১৩ লাখ ৪০ হাজার ৫১০ মার্কিন ডলার দেশে আনা হয়। পরে সেই অর্থ ক্যাশ চেকের মাধ্যমে ইমরানা জামান চৌধুরী ও স্টিডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। এ টাকাই পরবর্তীতে মেঘনা ব্যাংকের শেয়ার ক্রয়ে ব্যবহার করা হয়।

অবৈধ উৎসের অর্থ ব্যবহার করে মোট ৫৯ কোটি ৯৫ লাখ টাকা মেঘনা ব্যাংকে শেয়ার ক্রয়ের উদ্দেশ্যে কমিউনিটি ব্যাংক পিএলসিতে হিসাব খুলে স্থানান্তর করা হয়। তদন্ত কর্মকর্তার দাবি, শেয়ারগুলো অবরুদ্ধ না করা হলে অভিযুক্তরা সেগুলো বিক্রি করে অর্থ বেহাত করতে পারেন, যা তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ১৪(১) ধারার অধীনে তদন্তের স্বার্থে শেয়ার অবরুদ্ধ করাকে অপরিহার্য মনে করে আদালত এই নির্দেশ দেন। আদালতের আদেশের ফলে তিন অভিযুক্তের নামে থাকা শেয়ারসমূহ এখন আর স্থানান্তর বা বিক্রি করা যাবে না।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও ভন্দুর চর সীমান্ত এলাকায় দুই শিশু ও নারীসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে...

আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা...

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত...

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

Recent Comments