Sunday, April 19, 2026
Home জাতীয় সব খোলা মাঠের মাহফিল সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিলেন আজহারী

সব খোলা মাঠের মাহফিল সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিলেন আজহারী

প্রখ্যাত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চলতি বছরের সব খোলা মাঠের মাহফিল স্থগিত ঘোষণা করেছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে আজহারী লেখেন, “উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।” তিনি জানান, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশে ব্যস্ত থাকবে। তাই মাহফিলের মতো বড় জনসমাগমে অতিরিক্ত চাপ সৃষ্টি করা অনুচিত হবে।

আজহারী বলেন, “গত বছর আটটি বিভাগে তাফসিরুল কুরআন মাহফিলে অংশ নিয়েছি। প্রতিটি অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন হলেও লাখো মানুষের ভিড় সামলাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে। নির্বাচনের এই সময়ে তাদের ওপর নতুন চাপ দেওয়া যুক্তিযুক্ত নয়।”

তিনি আরও বলেন, বর্তমানে দেশজুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে। ডিসেম্বর ও জানুয়ারিতে বিভিন্ন রাজনৈতিক দলের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে নিরাপত্তা নিশ্চিত করতেই বাহিনীগুলোকে ব্যাপকভাবে মোতায়েন থাকতে হবে। তাই জাতীয় স্বার্থে মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আজহারী আশাবাদ ব্যক্ত করে বলেন, “নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিবেশে তাফসিরুল কুরআনের ঐতিহাসিক প্রোগ্রামগুলোতে আমরা আবারও মিলিত হবো, ইন শা আল্লাহ।”

গত কয়েক বছরে আজহারীর মাহফিলগুলোতে বিপুল জনসমাগম দেখা গেছে। তার বক্তব্য শুনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমাতেন। নির্বাচনের আগে এই স্থগিত ঘোষণা তাই ধর্মপ্রাণ মানুষদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তবে বক্তার ভাষায়, এই সিদ্ধান্ত পুরোপুরি “জাতীয় স্বার্থ ও জননিরাপত্তা” বিবেচনায় নেওয়া হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

শরিয়াহভিত্তিক ছয় ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিতে ১৫ দিনের সময়সীমা ঘোষণা

রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে আয়োজিত এই কর্মসূচি থেকে শরিয়াহভিত্তিক ছয়টি ইসলামী ব্যাংকের সাবেক...

জয়-পলক মামলায় আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানকালে ইন্টারনেট বন্ধ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ভারতের নুমালিগড় রিফাইনারী লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে।...

Recent Comments