Monday, April 20, 2026
Home কর্পোরেট বর্ণাঢ্য আয়োজনে সমাপ্ত হলো গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে সমাপ্ত হলো গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৫

গুলশান ক্লাব লিমিটেডে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো পঞ্চম আন্তঃক্লাব ক্রীড়া উৎসব “গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৫”। দেশের ২২টি শীর্ষ ক্লাবের অংশগ্রহণে আয়োজিত এই মর্যাদাপূর্ণ ক্রীড়া আসরটি চলে ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত। খেলাধুলার আসল চেতনা—ঐক্য, বন্ধুত্ব ও প্রতিযোগিতার উচ্ছ্বাসে ভরা ছিল পুরো আয়োজনটি।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান ক্লাব লিমিটেডের সভাপতি এম. এ. কাদের (অনু)। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়, প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ, ব্র্যাক ব্যাংক পিএলসি’র চিফ কমিউনিকেশন অফিসার একরাম কবির এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামসুল ইসলাম।

এই বছর প্রথমবারের মতো প্রবর্তিত ‘রানিং ট্রফি’ জিতেছে আয়োজক গুলশান ক্লাব লিমিটেড, যারা সর্বমোট ৩৫টি পদক অর্জন করেছে—এর মধ্যে ১০টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ। দ্বিতীয় স্থানে ছিল AEEA (দ্য আমেরিকান ক্লাব), যারা পেয়েছে ৭টি স্বর্ণ ও ৩টি ব্রোঞ্জ পদক। তৃতীয় স্থান দখল করে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড, তাদের অর্জন ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ। তরুণদের অনুপ্রেরণাদায়ক পারফরম্যান্সে গুলশান ইউথ ক্লাব লিমিটেড জিতেছে ৪টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক।

এছাড়া চট্টগ্রাম ক্লাব লিমিটেড পেয়েছে ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ; উত্তরা ক্লাব লিমিটেড জিতেছে ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ; আর ঢাকা ক্লাব লিমিটেড অর্জন করেছে ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক।

অলিম্পিয়াডে মোট ১৭টি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়—যার মধ্যে ছিল টেনিস, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতার, স্কোয়াশ, দাবা, বাস্কেটবল, গলফ, টেবিল টেনিস, কুইজ, ভারোত্তোলনসহ নানা প্রতিযোগিতা।

ইভেন্টের অংশীদার হিসেবে ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (ডায়মন্ড পার্টনার), প্রাইম ব্যাংক পিএলসি (প্লাটিনাম পার্টনার), ব্র্যাক ব্যাংক পিএলসি (গোল্ড পার্টনার), এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (সিলভার পার্টনার)।

বর্ণাঢ্য সমাপনী সন্ধ্যায় সংগীত পরিবেশন করে Band of Brothers, যা অতিথি ও অংশগ্রহণকারীদের মুগ্ধ করে। প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বন্ধুত্ব ও ক্রীড়ার বন্ধনে জড়িয়ে গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৫ শেষ হয় এক স্মরণীয় উদযাপনের মাধ্যমে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments