Tuesday, June 2, 2026
Home জাতীয় এডিস নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে অভিযানে নামছে ডিএসসিসি

এডিস নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে অভিযানে নামছে ডিএসসিসি

গত বছরের তুলনায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার কিছুটা কম হলেও সম্প্রতি রাজধানীতে রোগটির প্রকোপ আবারও বেড়েছে। এ পরিস্থিতিতে এডিস মশা নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) নগর ভবনে ডিএসসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় মশা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, প্রতিটি ওয়ার্ডে স্থানীয় নাগরিকদের সম্পৃক্ত করে তদারকি টিম গঠন করা হবে। এই টিম ওষুধ প্রয়োগের সময়সূচি নির্ধারণ, কার্যকর তদারকি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কাজ করবে। পাশাপাশি এলাকাভিত্তিক হটস্পট চিহ্নিত করে সেখানে চিরুনি অভিযান চালানো হবে।

প্রশাসক মাহমুদুল হাসান বলেন, “এডিস মশা নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশন নয়, নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে।” তিনি আরও জানান, মাঠপর্যায়ে হঠাৎ করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে যাতে কেউ দায়িত্বে অবহেলা না করে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম, টিভিসি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ধর্মীয় উপাসনালয়ে প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া নতুন করে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হবে।

সভায় ডেঙ্গু সন্দেহ হলে ডিএসসিসির তিনটি হাসপাতালে—ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল এবং নাজিরা বাজার মাতৃসদনে—বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার আহ্বান জানানো হয়।

নাগরিকদের ডেঙ্গু সংক্রান্ত তথ্য জানানোর জন্য হটলাইন ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরও চালু করা হয়েছে। ডিএসসিসি কর্তৃপক্ষ সবাইকে নিজের বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার অনুরোধ জানিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ১ জুন ২০২৬ তারিখে কোম্পানির প্রধান কার্যালয়সহ দেশের সকল শাখা কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা ১ জুন, ২০২৬ সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশীদ আলম এতে সভাপতিত্ব করেন।...

কমেছে এলপিজির দাম, আজ থেকে কার্যকর

সৌদি আরবের কোম্পানী আরামকো নির্ধারিত নতুন মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ...

ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৩২৬৬ টাকা

এর আগে সর্বশেষ ২৫ মে সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২...

Recent Comments