Sunday, July 12, 2026
Home জাতীয় ভোটকেন্দ্রের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো যাচাইয়ে মাঠে ইসি

ভোটকেন্দ্রের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো যাচাইয়ে মাঠে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা যাচাই শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণকে নিরাপদ ও সুষ্ঠু করার লক্ষ্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, সেগুলোর শারীরিক সক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, গত ২০ অক্টোবর ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এখন সেই তালিকার আওতায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেগুলোতে সীমানা প্রাচীর নেই, দরজা-জানালা ভাঙা বা জরাজীর্ণ অবস্থায় রয়েছে কিংবা ছোটখাটো মেরামতের প্রয়োজন—তাদের তথ্য নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে হবে।

ইসির নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, এসব তথ্য আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে। তালিকাটি হার্ড কপি এবং নিকস ফন্টে সফ্টকপি—উভয় আকারে জমা দিতে হবে।

এছাড়া একই দিনে ইসি আরেকটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, যেসব ভোটকেন্দ্রে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা আছে, তাদেরও বিস্তারিত তালিকা একই সময়সীমার মধ্যে পাঠাতে হবে। সংশ্লিষ্ট জেলা ও আঞ্চলিক কর্মকর্তাদের নির্ধারিত ফরম অনুযায়ী এই তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও উপযোগিতা নিশ্চিত করা যাবে। পাশাপাশি সিসি ক্যামেরাসংবলিত কেন্দ্রগুলোর তথ্য হালনাগাদ থাকলে ভোটগ্রহণের সময় প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ সহজ হবে।

ইসির এক কর্মকর্তা বলেন, “আমরা চাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তার মধ্যে সম্পন্ন করতে। এজন্যই আগেভাগে মাঠপর্যায়ে অবকাঠামো যাচাই ও প্রযুক্তিগত প্রস্তুতি জোরদার করা হচ্ছে।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ১৬০০ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৯টি কোম্পানির...

ইসলামী ব্যাংকিংয়ে দক্ষতা বাড়াতে মিডল্যান্ড ব্যাংকের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শরীয়াহ্-ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দিতে “ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে মিডল্যান্ড...

বিজিআইসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) গত ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (১২ জুলাই)...

পোশাক খাতের উন্নয়নে চীনা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার ওপর জোর বিজিএমইএ’র

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং টেকসই শিল্পায়নের সুযোগ সম্প্রসারণে বিজিএমইএ ও ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওকাইব)-এর মধ্যে একটি মতবিনিময়...

Recent Comments