Wednesday, June 24, 2026
Home জাতীয় আপনি বেশি কথা বলেন, আদালত বিব্রত হয়’

আপনি বেশি কথা বলেন, আদালত বিব্রত হয়’

ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় করা মামলার শুনানিতে রাষ্ট্রনিযুক্ত এক আইনজীবীর প্রতি বিরক্তি প্রকাশ করেছে আদালত। পলাতক চার আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনকারী আইনজীবী মো. আমির হোসেনকে আদালত বলেন, *“আপনি বেশি কথা বলেন, এমন কথা বলেন যা আদালতকে বিব্রত করে।”*

সোমবার (৩ নভেম্বর) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১–এর বেঞ্চ মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ করেন। এসময় বিচারপতির সঙ্গে ছিলেন সদস্য মোহিতুল হক এনাম চৌধুরী।

 

সাক্ষ্য দেন নিহত নাদিম মিজানের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা। তিন বছরের সন্তানকে সঙ্গে নিয়ে আদালতে হাজির হন তিনি। শপথ নিয়ে তিনি ১৯ জুলাই রামপুরায় ছাদের কার্নিশ থেকে ঝুলে থাকা অবস্থায় তার স্বামীকে গুলি করে হত্যা ও আহত আরেকজনকে নিয়ে ঘটনার বর্ণনা দেন। ঘটনার বিচার চেয়ে আবেগঘন বক্তব্যও দেন নিহা।

জেরা পর্বে আমির হোসেন সাক্ষীর কাছে প্রশ্ন করেন, তিনি কি স্বামীকে গুলি হতে নিজ চোখে দেখেছেন? প্রসিকিউশন এই প্রশ্নে আপত্তি জানালে উত্তেজনা তৈরি হয়। তখন আদালত আইনজীবীকে সতর্ক করে জানান, সাক্ষীর বক্তব্য নিয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন করলে তা আদালতের সময় নষ্ট করে এবং ভুক্তভোগীর প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে গণ্য হতে পারে।

আইনজীবী নিজের পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করলে আদালত বলেন, *“ভুক্তভোগী সাক্ষীর কাছ থেকে এমন প্রশ্ন করে কোনো লাভ নেই। তার স্বামী নিহত হয়েছেন—এটাই গুরুত্বপূর্ণ প্রমাণ।”* পরে আইনজীবী দুঃখ প্রকাশ করে জেরা শেষ করেন।

এ মামলায় বর্তমানে একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকার। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজন এখনও পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

প্রসিকিউশনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন গাজী এমএইচ তামিমসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। পরবর্তী তারিখে আরও সাক্ষ্যগ্রহণ হবে বলে আদালত জানিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments