Friday, June 5, 2026
Home জাতীয় প্রাথমিক শিক্ষকদের চারদিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা

প্রাথমিক শিক্ষকদের চারদিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ‘ঐক্য পরিষদ’ আগামী ১৫ নভেম্বরের মধ্যে তিন দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত না এলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছে তারা।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিন এবং কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান।

শিক্ষক নেতারা জানান, দেশের সর্বত্র ৩ লাখ ৮০ হাজারের বেশি সহকারী শিক্ষক দায়িত্ব পালন করলেও তাদের বেতন ও মর্যাদা এখনও সন্তোষজনক নয়। বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে নিয়োগ পান, যেখানে তাদের মূল বেতন ধরা হয় ১৭ হাজার ৬৫০ টাকা। বাজারদর বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই বেতন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তারা উল্লেখ করেন।

সংগঠনটির প্রধান দাবি হলো সহকারী শিক্ষকদের এন্ট্রি গ্রেড ১৩ থেকে উন্নীত করে ১১তম গ্রেড প্রদান করা। এতে সর্বসাকুল্যে বেতন দাঁড়াবে ১৯ হাজার ৮২৫ টাকা। শিক্ষক নেতাদের ভাষ্য, এতে সরকারকে অতিরিক্ত মাত্র ২ হাজার ২৬৫ টাকা বরাদ্দ দিতে হবে, যা জাতীয় বাজেটের তুলনায় খুবই স্বল্প।

এ ছাড়া ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে ২৩–২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ২৫–২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। সর্বশেষ দাবি বাস্তবায়িত না হলে ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments