Saturday, July 25, 2026
Home জাতীয় মাসের শুরুতেই ঢাকায় প্রবল বৃষ্টি, সন্ধ্যা নামল বিকেলেই

মাসের শুরুতেই ঢাকায় প্রবল বৃষ্টি, সন্ধ্যা নামল বিকেলেই

রাজধানী ঢাকায় শনিবার (১ নভেম্বর) বিকেল গড়াতেই নেমে আসে রাতের মতো অন্ধকার। এরপরই শুরু হয় বৃষ্টি। মাসের প্রথম দিনেই এমন আবহাওয়া শহরবাসীর দৈনন্দিন জীবনে সৃষ্টি করে বাড়তি ভোগান্তি। দিনের আলো থাকতেই নগরীর সড়কগুলোতে গাড়ির হেডলাইট জ্বলতে দেখা যায়। হঠাৎ শুরু হওয়া এই বৃষ্টিতে অফিসফেরত মানুষ হতভম্ব হয়ে পড়েন। অনেকেই ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে বাধ্য হন।

শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হয়েছে। টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সিরাজগঞ্জসহ একাধিক এলাকায়ও আকাশ মেঘে ঢেকে বৃষ্টি নামতে দেখা গেছে।

এর আগে সকালে আবহাওয়া অফিস জানিয়েছিল, ঢাকা ও আশপাশের অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বিকেলের পর মুষলধারে বৃষ্টিপাত পরিস্থিতিকে বদলে দেয়। আকাশ সারাদিনই ছিল মেঘলা, এর মাঝে সময় সময় দমকা হাওয়া বইতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ ছত্তিশগড় এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে পশ্চিমবঙ্গের দিকে সরে এসেছে। এটি ধীরে ধীরে আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কিছু এলাকায় মাঝারি ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments