Saturday, July 25, 2026
Home জাতীয় রাজনীতি ডিজিটাল সাংবাদিকদের ঐক্যের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল বিএনভিজেএফ

ডিজিটাল সাংবাদিকদের ঐক্যের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল বিএনভিজেএফ

বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল নতুন সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম’ (বিএনভিজেএফ)। শনিবার (১ নভেম্বর) দুপুর ১টায় রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী এলাকার ‘ভূতের আড্ডা পার্টি সেন্টার’-এ অনুষ্ঠিত হয় সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনভিজেএফ-এর আহ্বায়ক কামরুল হাসান বাবলু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এবিএম মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান, অনলাইন পরিসরে দীর্ঘদিন ধরে বিএনপি বিভিন্ন ধরনের সাইবার হামলা ও প্রপাগান্ডার শিকার হচ্ছে। এসব মোকাবিলায় এবং প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিক্রিয়া জানাতেই বিএনভিজেএফ গঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, বিএনপি কখনোই সেইসব ব্যক্তিদের দলে রাখতে চায় না, যারা আওয়ামী লীগের দালালি করে জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে এবং গত ১৭ বছর ধরে স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে আসছে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা যেন কারো প্রভাবে বিভ্রান্ত না হন, মিথ্যাকে প্রশ্রয় না দেন। বিএনপি বাকস্বাধীনতায় বিশ্বাসী। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে কোনো সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনে মামলা বা হামলার শিকার হতে হবে না বিএনপির সংস্কার পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো সংস্কারের জন্য যে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন, বিএনপি তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করবে। প্রতিটি কৃষককে ‘ফার্মারস কার্ড’, প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘স্বাস্থ্য কার্ড’ প্রদানের মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, দপ্তরের দায়িত্বে থাকা এবিএম এ রাজ্জাক, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও এসএ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন এবং আহ্বায়ক কমিটির সদস্য এম কফিল উদ্দিন আহমেদ ও আফাজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, বিএনভিজেএফ গঠনের মাধ্যমে ভার্চুয়াল পরিসরে দলের তথ্য, মতাদর্শ ও জনসম্পৃক্ততা আরো সুসংগঠিত হবে এবং প্রোপাগান্ডার জবাবে বিএনপির অবস্থান দেশব্যাপী আরো শক্তভাবে তুলে ধরা সম্ভব হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments