Saturday, June 27, 2026
Home কর্পোরেট যমুনা ফিউচার পার্কে আইটেল হোমের শুভ উদ্বোধন

যমুনা ফিউচার পার্কে আইটেল হোমের শুভ উদ্বোধন

বিশ্বস্ত স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল আনুষ্ঠানিকভাবে চালু করল তাদের নতুন আউটলেট “আইটেল হোম”, যা অবস্থিত যমুনা ফিউচার পার্ক, ব্লক সি, লেভেল ৪, শপ নং ৪সি-০০৪এ১। এটি বাংলাদেশের বাজারে আইটেল-এর একটি নতুন পদক্ষেপ, যেখানে ব্র্যান্ডটি কেবল স্মার্টফোন বা ফিচার ফোনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং আধুনিক গৃহস্থালির জন্য একটি পূর্ণাঙ্গ স্মার্ট লাইফ ইকোসিস্টেম তৈরি করছে।

নতুন “আইটেল হোম” স্টোরে গ্রাহকরা পাবেন আধুনিক স্মার্টফোনের পাশাপাশি বিভিন্ন স্মার্ট এক্সেসরিজ, হোম এবং রান্নাঘরের যন্ত্রপাতি। এখানে রয়েছে এয়ার ফ্রায়ার, ব্লেন্ডার, কেটলি, ট্রিমার, শেভার, সোলার ফ্যান, স্মার্ট লাইট এবং অন্যান্য দৈনন্দিন ব্যবহারের জন্য সহায়ক পণ্য। এছাড়াও পাওয়া যাবে টিডব্লিউএস ইয়ারবাড, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংক এবং চার্জিং এক্সেসরিজ যা দৈনন্দিন জীবনকে সহজ করবে।

আইটেল হোম গ্রাহকদের জন্য এমন একটি রিটেইল অভিজ্ঞতা প্রদান করছে যেখানে সব পণ্য এক ছাদের নিচে পাওয়া যাবে। বর্তমানে আইটেল বাংলাদেশের ৪৮টি আউটলেট পরিচালনা করছে, তবে “আইটেল হোম” ভিন্নধর্মী অভিজ্ঞতা হিসেবে সবার সামনে আসছে। উদ্বোধনের দিনে গ্রাহকরা বিশেষ ছাড়, লাইভ ডেমো এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটেল-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যমুনা গ্রুপের পরিচালক, ড. মোহাম্মদ আলমগীর আলম। অনুষ্ঠানে আইটেল বাংলাদেশের প্রধান শফিউল আলম বলেন, “গত ১০ বছর ধরে আমরা বাংলাদেশে ফিচার ফোন ও স্মার্টফোনের মাধ্যমে সেবা প্রদান করেছি। এখন আমরা গ্রাহকদের জন্য নতুনত্ব নিয়ে এসেছি—হোম অ্যাপ্লায়েন্সসহ। আমাদের লক্ষ্য মানসম্মত পণ্য সাশ্রয়ী দামে পৌঁছে দেওয়া।”

আইটেল হোম বাংলাদেশে স্মার্ট এবং সহজ প্রযুক্তি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে। স্টাইল, কার্যকারিতা এবং কিফায়তি মিলিয়ে আইটেল এখন শুধু প্রযুক্তি ব্র্যান্ড নয়, বরং স্মার্ট লাইফস্টাইলের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments