Saturday, June 27, 2026
Home কর্পোরেট বিসিআই আয়োজিত ক্লাউড কম্পিউটিং ও সাইবার সিকিউরিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিসিআই আয়োজিত ক্লাউড কম্পিউটিং ও সাইবার সিকিউরিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত “ক্লাউড কম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস: ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেশন এন্ড সাইবার সিকিউরিটি মেজারস ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ বিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিল্প ও ব্যবসায়িক খাতে ক্লাউড কম্পিউটিং ব্যবহারের মাধ্যমে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করা। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব রিফাত রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, তিরজোক প্রাইভেট লিমিটেড এবং ভার্চুয়ালি জনাব মোঃ খায়রুল আমিন, প্রাক্তন মহাপরিচালক, জাতীয় ডিজিটাল নিরাপত্তা সংস্থা।

বিসিআই সভাপতি বলেন, “ক্লাউড কম্পিউটিং এখন বিশ্বব্যাপী ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। আমাদের শিল্পখাতের জন্য স্বয়ংক্রিয়তা, ডেটা-চালিত সিদ্ধান্ত গ্রহণ এবং ক্লাউড-ভিত্তিক সমাধানের দিকে মনোযোগ বৃদ্ধি অপরিহার্য। প্রযুক্তির সাথে সাথে সাইবার ঝুঁকিও বেড়ে যাচ্ছে, তাই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রধান অতিথি শীষ হায়দার চৌধুরী তার বক্তব্যে দেশের ডিজিটাল সিকিউরিটি ও সাইবার নিরাপত্তা উন্নয়নে সরকারের প্রয়াস তুলে ধরেন এবং প্রাইভেট সেক্টরের সঙ্গে সহযোগিতার গুরুত্বারোপ করেন।

দ্বিতীয় সেশনে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান আলোচকরা। কর্মশালার সমাপ্তিতে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয় এবং বিসিআই পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা সার্টিফিকেট বিতরণ করেন। বিসিআই সেক্রেটারি জেনারেল ড. মোঃ হেলাল উদ্দিন, এনডিসি, প্রধান আলোচক ও সকল অংশগ্রহণকারীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

কর্মশালায় বিসিআই এর সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments