Monday, June 29, 2026
Home অর্থ-বানিজ্য স্বর্ণের দাম ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমল

স্বর্ণের দাম ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমল

আন্তর্জাতিক বাজারে বড় দরপতনের কারণে দেশেও স্বর্ণের দাম কমেছে ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা। একবারে স্বর্ণের দাম এত বেশি কমানোর ঘটনা সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। অবশ্য তার পরও ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ টাকার ওপরেই থাকছে। টানা আট দফা বৃদ্ধির পর দেশের বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকায় বিক্রি হবে। এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকায়। গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, স্বর্ণের বিক্রিমূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরিতে তারতম্য থাকতে পারে।

নতুন দাম সমন্বয়ের পর আজ থেকে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণে ৮ হাজার ৩৮৬ টাকা, ২১ ক্যারেটে ৮ হাজার ২ টাকা এবং ১৮ ক্যারেটে ৬ হাজার ৮৫৯ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ৫ হাজার ৮৫৫ টাকা দাম কমবে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও কিছুটা কমেছে। ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম কমে হচ্ছে ৫ হাজার ৪৭০ টাকা। গতকাল পর্যন্ত রুপার দাম ছিল প্রতি ভরি ৬ হাজার ২০৫ টাকা। অর্থাৎ দাম কমছে ভরিতে ৭৩৫ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিরোধী দল শুধু সেই সংস্কারের কথা বলে, যেটা তাদের ক্ষমতার ভাগ দেবে’

স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেছেন, তারা বারবার সংস্কারের দাবি তুললেও জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার নিয়ে...

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়নি, বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...

তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে আনন্দঘন সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটর...

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ডে

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সরকারবিরোধী মিছিলের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ এবং সরকারবিরোধী মিছিলের অভিযোগে দায়ের...

Recent Comments