Sunday, June 28, 2026
Home অর্থ-বানিজ্য স্বল্পমেয়াদে কোনো খাতই তৈরি পোশাক শিল্পের সমপর্যায়ে পৌঁছাতে পারবে না: বাণিজ্যমন্ত্রী

স্বল্পমেয়াদে কোনো খাতই তৈরি পোশাক শিল্পের সমপর্যায়ে পৌঁছাতে পারবে না: বাণিজ্যমন্ত্রী

দেশের মোট রফতানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। তাই স্বল্পমেয়াদে অন্য কোনো খাতই এ শিল্পের সমপর্যায়ে পৌঁছাতে পারবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে বৈশ্বিক প্রতিযোগিতায় খাতটির অবস্থান আরো শক্তিশালী করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, শিল্প-একাডেমিয়া অংশীদারত্ব এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে গতকাল ‘ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট, রিক্রুটমেন্ট অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) এইচএসবিসি-এইউডব্লিউ স্কুল অব অ্যাপারেলের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি সক্ষমতা শক্তিশালী করতে সরকার ব্যবসা শুরু, লাইসেন্স প্রদান, বন্দর ব্যবস্থাপনা ও জ্বালানি খাতে দ্রুতগতির সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। পরিকল্পনা অনুযায়ী, কোম্পানি নিবন্ধনের ১৪ দিনের মধ্যেই উদ্যোক্তারা আমদানি নিবন্ধন সনদসহ (আইআরসি) প্রয়োজনীয় প্রাথমিক অনুমোদন পাবেন, যাতে দ্রুত যন্ত্রপাতি আমদানি ও শিল্প স্থাপন সম্ভব হয়।’

তিনি জানান, বিভিন্ন সংস্থার পৃথক পরিদর্শনের পরিবর্তে সমন্বিত পরিদর্শন ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি ট্রেড লাইসেন্স, কোম্পানি নিবন্ধন, শেয়ার হস্তান্তর ও কোম্পানি বিলুপ্তিসহ সব সেবা ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে অনলাইনে দেয়া হবে। এ ক্ষেত্রে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সফল মডেল অনুসরণ করা হচ্ছে।

বন্দর ব্যবস্থাপনা আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক অপারেটরদের সম্পৃক্ততার মাধ্যমে কার্গো পরিচালনায় দক্ষতা বাড়বে, জাহাজের অপেক্ষার সময় ও পরিবহন ব্যয় কমবে। ফলে রফতানিকারক ও আমদানিকারকরা বৈশ্বিক বাজারে আরো প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারবেন।’

জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আরো একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। এর মাধ্যমে জাতীয় গ্রিডে অতিরিক্ত ৫৫০-৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে। দক্ষ মানবসম্পদ উন্নয়ন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বিজিএমইএ ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের যৌথ উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক পোশাক শিল্পে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিজিএমইএর সদস্য কারখানাগুলোকে পোশাক খাতের নারী কর্মীদের এইউডব্লিউর ‘মাস্টার অব সায়েন্স ইন অ্যাপারেল অ্যান্ড রিটেইল ম্যানেজমেন্ট’ প্রোগ্রামে স্পন্সর করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘বৈশ্বিক প্রতিযোগিতায় তৈরি পোশাক শিল্পের সক্ষমতা বাড়াতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন অপরিহার্য। এ লক্ষ্যেই এইউডব্লিউর সঙ্গে যৌথ উদ্যোগ নেয়া হয়েছে।’ তিনি সদস্য কারখানাগুলোকে নারী কর্মীদের উচ্চশিক্ষায় স্পন্সরশিপ কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রতিষ্ঠাতা কামাল আহমেদ; ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং; এইচএসবিসি বাংলাদেশের হেড অব সাসটেইনেবিলিটি সৈয়দা আফজালুন নেসা এবং বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরীসহ পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান, দেশী-বিদেশী ব্র্যান্ডের প্রতিনিধি, পোশাক উদ্যোক্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন কোথায় ও কীভাবে

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করছে ভারত। রবিবার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার...

লভ্যাংশ দেবে না ফাস ফাইন্যান্স

শেয়ারবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত...

পপুলার লাইফের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল অনুষ্ঠিত সভায় কোম্পানিটির সর্বশেষ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, সার সরবরাহ স্বাভাবিক রাখা, জীবিকা ও কর্মসংস্থান সুরক্ষা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে বাংলাদেশকে মোট ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি)...

Recent Comments