Monday, June 29, 2026
Home আন্তর্জাতিক গাজায় ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে ইসরাইল বাধ্য: আইসিজে

গাজায় ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে ইসরাইল বাধ্য: আইসিজে

অবরুদ্ধ গাজা উপত্যকায় জেনেভা কনভেশনের অধীনে ইসরায়েলকে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে হবে। তৃতীয় রাষ্ট্র বা নিরপেক্ষ মানবিক সংস্থার (রেড ক্রস কমিটি বা জাতিসংঘের ইউএনআরডব্লিউএ) মাধ্যমে পরিচালিত ত্রাণ কার্যক্রমকে অনুমতি দিতে হবে। একইসঙ্গে এই কার্যক্রমে সম্পূর্ণ সহযোগিতা করতে ইসরায়েল বাধ্য থাকবে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

বুধবার (২২ অক্টোবর) আইসিজে বিস্তারিত মতামতে জোর দিয়ে বলেছে, দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্ব হলো স্থানীয় জনগণের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করা। গাজার জনসংখ্যাকে জেনেভা কনভেনশনের ৫৯ অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে ‘অপর্যাপ্ত’ সহায়তা দেওয়া হয়েছে। তাই ইসরায়েলকে মানবিক ত্রাণ কার্যক্রমে সহায়তা নিশ্চিত করতে হবে এবং এগুলোর বাধা দিতে পারবে না।

আদালত জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর থেকে ইসরায়েল ত্রাণের প্রবেশ কঠোরভাবে সীমিত করেছে। এবং ২ মার্চ থেকে শুরু হওয়া মানবিক ও চিকিৎসা সরবরাহও বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৯ মে থেকে সীমিত পরিমাণে সহায়তা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

ইউএনআরডব্লিউএ কর্মীরা সশস্ত্র গোষ্ঠীর (হামাস বা অন্য সংগঠন) সঙ্গে জড়িত—ইসরায়েলের এমন অভিযোগও প্রত্যাখ্যান করেছে আদালত। আদালত বলেছে, ইসরায়েল তা প্রমাণ করতে পারেনি। এ ছাড়া জাতি, ধর্ম, জাতীয়তা বা রাজনৈতিক মতামতের ভিত্তিতে সহায়তা বিতরণে কোনো বৈষম্যের প্রমাণও পাওয়া যায়নি।

আদালত স্পষ্ট করে বলেছে, দখলকারী শক্তি কখনো নিরাপত্তার কারণ দেখিয়ে অধিকৃত অঞ্চলে মানবিক কার্যক্রম স্থগিত করার ন্যায্যতা প্রমাণ করতে পারে না। সাহায্যের সুবিধা প্রদানে ইসরায়েল ‘নিঃশর্তভাবে’ বাধ্য। আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধ নিয়ন্ত্রণকারী আইন অনুযায়ী, ইসরায়েলকে ফিলিস্তিনিদের মানবাধিকার সুরক্ষা, সম্মান এবং পূরণের জন্য বাধ্য করা হয়েছে।

আইসিজে পুনর্ব্যক্ত করেছে, দখলদার শক্তি হিসেবে ইসরায়েল পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো সার্বভৌমত্ব প্রয়োগের অধিকারী নয়। এ ছাড়া যুদ্ধের পদ্ধতি হিসেবে বেসামরিক জনগণের অনাহারে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিরোধী দল শুধু সেই সংস্কারের কথা বলে, যেটা তাদের ক্ষমতার ভাগ দেবে’

স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেছেন, তারা বারবার সংস্কারের দাবি তুললেও জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার নিয়ে...

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়নি, বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...

তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে আনন্দঘন সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটর...

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ডে

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সরকারবিরোধী মিছিলের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ এবং সরকারবিরোধী মিছিলের অভিযোগে দায়ের...

Recent Comments