Monday, April 20, 2026
Home জাতীয় নতুন গণমাধ্যমের অনুমোদন দেবে সরকার: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নতুন গণমাধ্যমের অনুমোদন দেবে সরকার: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, দেশে নতুন গণমাধ্যমের অনুমতি দেওয়া হবে। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকারের নীতি হলো কোনো গণমাধ্যম বন্ধ না করা; বরং প্রতিযোগিতা বাড়াতে নতুন প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হবে।

মাহফুজ আলম বলেন, “আমরা চাইলে নতুন আইনের আওতায় অনুমতি দিতে পারলে সবচেয়ে ভালো হতো। তবে নতুন আইন প্রণয়ন সম্ভব না হওয়ায় পুরোনো নিয়মেই অনুমোদন দেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, নতুন গণমাধ্যম যুক্ত হলে বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হবে, যা মানসম্মত সম্প্রচার নিশ্চিত করবে।

এরই মধ্যে অন্তর্বর্তী সরকার দুটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের অনুমোদন দিয়েছে। এগুলো হলো ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’। আওয়ামী লীগ সরকারের সময়কার নিয়ম মেনেই এ অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত ২৪ জুন নেক্সট টিভির অনুমতি দেওয়া হয়। এর মালিক প্রতিষ্ঠান ‘৩৬ মিডিয়া লিমিটেড’, যার ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন। চ্যানেলটির পরিচালনা পর্ষদে আছেন বগুড়ার বিএনপির সাবেক সাংসদ এ কে এম হাফিজুর রহমানের ছেলে এ কে এম গোলাম হাসনাইন, যিনি সৌদি আরবে প্রবাসী এবং প্রবাসী বিএনপির নেতৃত্বে আছেন।

অন্যদিকে, ‘লাইভ টিভি’র অনুমোদন দেওয়া হয় ১৪ জুলাই। এটি মিনার্ভা মিডিয়া লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন, যার পরিচালক আরিফুর রহমান। তিনি আগে জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসেবে সক্রিয় ছিলেন।বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫০টি হলেও পূর্ণ সম্প্রচারে রয়েছে মাত্র ৩৬টি। বাকি ১৪টি সম্প্রচারের অপেক্ষায়। এ ছাড়া ১৫টি আইপি টিভি ইতোমধ্যে অনুমোদন পেয়েছে।

সূত্র জানিয়েছে, বেসরকারি টিভি চ্যানেলের লাইসেন্স পেতে হলে জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের গঠনতন্ত্র, আয়কর সনদ, ব্যাংক সলভেন্সি সনদ, প্রকল্প প্রস্তাবসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। যাচাই-বাছাই শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিটিআরসির অনুমোদনের ভিত্তিতে ফ্রিকোয়েন্সি ক্লিয়ারেন্স দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআইসিএমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে একটি সেমিনার আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখ ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে...

ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপরিচিত ব্র্যান্ড ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ...

এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজন করেছে এসবিএম ব্যাংক পিএলসি। সোমবার (২০ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ...

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২০...

Recent Comments