Sunday, July 19, 2026
Home কর্পোরেট প্রিমিয়ার ব্যাংকের নতুন ওয়েবসাইট উদ্বোধন

প্রিমিয়ার ব্যাংকের নতুন ওয়েবসাইট উদ্বোধন

গ্রাহকদের জন্য আরও উন্নত, সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রিমিয়ার ব্যাংক তাদের নতুনভাবে সাজানো অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করেছে। বুধবার রাজধানীর বনানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আরিফুর রহমান।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে বিভিন্ন স্বতন্ত্র পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রিমিয়ার ব্যাংকের নতুন ওয়েবসাইটটি গ্রাহকের মতামত, প্রযুক্তিনির্ভর বিনিয়োগ এবং দীর্ঘ গবেষণার ভিত্তিতে নির্মিত। এতে আধুনিক UI/UX ডিজাইন, দ্রুত মোবাইল রেসপন্সিভনেস ও সহজ নেভিগেশনের সুবিধা রাখা হয়েছে, যাতে যেকোনো ডিভাইস থেকে গ্রাহক সহজে ব্যাংকিং সেবা নিতে পারেন।

অনলাইন নিরাপত্তা জোরদার করতে নতুন সাইটটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত BANKডোমেইনে স্থানান্তরিত হয়েছে। এর ফলে গ্রাহকের লেনদেন আরও সুরক্ষিত হবে। এছাড়া পারফরম্যান্স অপ্টিমাইজেশন ও SEO ফিচার যুক্ত হওয়ায় ওয়েবসাইট দ্রুত লোড হয় এবং সহজে সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায়।

ওয়েবসাইটে রয়েছে ডিজিটাল প্রোডাক্ট ও সেবার বিস্তৃত সমাহার—ক্রেডিট কার্ড আবেদন, নতুন অ্যাকাউন্ট খোলা, পিমানি ও কুইক অ্যাকাউন্ট সেবা, ট্যাক্স জমা এবং প্রিমিয়ার ৩৬০ ইন্টিগ্রেটেড সলিউশন। পাশাপাশি গ্রাহকরা লোকেটর ফিচারের মাধ্যমে নিকটস্থ শাখা, এটিএম ও এজেন্ট ব্যাংকিং আউটলেট খুঁজে নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. আরিফুর রহমান বলেন, “এই ওয়েবসাইট প্রিমিয়ার ব্যাংকের গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন এবং প্রযুক্তিগত অগ্রযাত্রার প্রতিচ্ছবি। আমরা চাই গ্রাহকরা আরও নিরাপদ, আধুনিক ও কার্যকর ব্যাংকিং অভিজ্ঞতা উপভোগ করুন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শ্রম খাতের সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজে নিতে যাচ্ছে বিমান

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা বোয়িং উড়োজাহাজ...

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর...

Recent Comments