Thursday, June 4, 2026
Home কর্পোরেট আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেড তার গৌরবময় ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন ব্যাংকের সাফল্যে অবদান রাখা গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, আইএফআইসি ব্যাংক তার যাত্রাপথে সর্বদা গ্রাহকের আস্থা ও সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং আগামীতেও উদ্ভাবনী সেবা ও দক্ষতার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা শুভেচ্ছা বক্তব্যে বলেন, বর্তমানে আইএফআইসি ব্যাংক শাখা ও উপশাখা মিলিয়ে ১৪১৫টি আউটলেটের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে। ৬ হাজারেরও বেশি দক্ষ কর্মকর্তা-কর্মচারী ব্যাংকটির সেবাকে দেশব্যাপী জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, ডিজিটাল ব্যাংকিং, প্রযুক্তিনির্ভর সেবা ও গ্রাহকবান্ধব কার্যক্রম সম্প্রসারণে আইএফআইসি অগ্রণী ভূমিকা পালন করছে। অনুষ্ঠানের সমাপনীতে অতিথিবৃন্দ ও কর্মকর্তারা একসঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মুহূর্তটি ভাগাভাগি করেন।

প্রতিষ্ঠার পর থেকে চার দশকেরও বেশি সময় ধরে আইএফআইসি ব্যাংক দেশের আর্থিক খাতের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ আগামী দিনগুলোতে আরও আধুনিক, নিরাপদ ও টেকসই ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments