Thursday, June 4, 2026
Home পুঁজিবাজার ঢাকা ব্যাংকের পরিচালক রোকসানা জামানের ৪৬ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

ঢাকা ব্যাংকের পরিচালক রোকসানা জামানের ৪৬ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের একজন সদস্য রোকসানা জামান তার মালিকানাধীন বিপুল সংখ্যক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তিনি মোট ৪৬ লাখ শেয়ার তার স্বামী ও কোম্পানির উদ্যোক্তা টি.এম হায়াতুজ্জামানকে উপহার হিসেবে হস্তান্তর করবেন।

সূত্র জানায়, এই শেয়ার হস্তান্তর লেনদেন সিস্টেমের বাইরে সম্পন্ন হবে। উপহার আকারে শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে রোকসানা জামানকে আগামী ৩০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

ঢাকা ব্যাংকের শেয়ারহোল্ডিং কাঠামো অনুযায়ী, বর্তমানে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে কোম্পানিটির মোট শেয়ারের ৪০.৯৮ শতাংশ। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ধারণ করছেন ১২.০৪ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের দখলে রয়েছে ৪৬.৯৮ শতাংশ। রোকসানা জামানের শেয়ার হস্তান্তরের ফলে উদ্যোক্তা পরিচালকদের শেয়ারহোল্ডিংয়ে সামান্য পরিবর্তন হলেও সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে থাকা শেয়ারের অনুপাত অপরিবর্তিত থাকবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments