Tuesday, June 16, 2026
Home পুঁজিবাজার বিনিয়োগকারীদের বিরোধ নিষ্পত্তিতে বিএসইসির দুই বিধিমালা অনুমোদন

বিনিয়োগকারীদের বিরোধ নিষ্পত্তিতে বিএসইসির দুই বিধিমালা অনুমোদন

বিনিয়োগকারীদের সাথে স্টক ব্রোকার, স্টক ডিলার, ইস্যুয়ার কোম্পানির মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে দুইটি বিধিমালার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিধিমালা দুটি হলো- ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫’ এবং ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (স্যাটলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫’।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্ব অনুষ্ঠিত ৯৭৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তি   জানা গেছে,বিজ্ঞপ্তি অনুসারে, আজকের কমিশন সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫’ এবং ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (স্যাটলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫’ এর অনুমোদনের বিষয়টি রয়েছে। এখ বিধিমালা দুটি সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে পাঠানো হবে। স্টক এক্সচেঞ্জের উদ্যোগে সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে তা কার্যকর করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বিনিয়োগকারীদের সাথে স্টক ব্রোকার, স্টক ডিলার, ইস্যুয়ার কোম্পানিসমূহের মধ্যে সৃষ্ট বিরোধ বা অভিযোগ উল্লেখিত প্রবিধানমালার আওতায় মধ্যস্থতা ও সালিশি এর মাধ্যমে নিষ্পত্তি করা যাবে। এর ফলে বিনিয়োগকারীদের সাথে স্টক ব্রোকার, স্টক ডিলার, ইস্যুয়ার কোম্পানিসমূহের মধ্যে সৃষ্ট বিরোধসমূহ জটিল ও সময়সাপেক্ষ আইনি প্রক্রিয়া ও এনফোর্সমেন্ট কার্যক্রম ছাড়াই অধিকতর দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি বা সমাধান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments