Tuesday, June 16, 2026
Home পুঁজিবাজার দু মাসের বিরতিতে যাচ্ছে আরএকে সিরামিকসের একটি উৎপাদন লাইন

দু মাসের বিরতিতে যাচ্ছে আরএকে সিরামিকসের একটি উৎপাদন লাইন

শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড তাদের টাইলস প্রডাকশন লাইন-৩ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ লাইনটি আজ থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে প্রতিষ্ঠানের বাকি তিনটি প্রডাকশন লাইন (১, ২ ও ৪) চালু থাকবে এবং টাইলস উৎপাদন অব্যাহত থাকবে।

কোম্পানির প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য অনুযায়ী, আরএকে সিরামিকসের বর্তমানে চারটি টাইলস উৎপাদন লাইন রয়েছে। এর মধ্যে লাইন-৩ রক্ষণাবেক্ষণ শেষে পুনরায় চালুর সময় পরে জানানো হবে বলে জানানো হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments