Tuesday, June 16, 2026
Home কর্পোরেট সৌদি-বাংলাদেশ বিজনেস সামিটে অংশীদার মেঘনা ব্যাংক

সৌদি-বাংলাদেশ বিজনেস সামিটে অংশীদার মেঘনা ব্যাংক

রাজধানীর শেরাটন হোটেলে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)-এর উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী **সৌদি-বাংলাদেশ বিজনেস সামিট-২০২৫ । এ সম্মেলনের উদ্দেশ্য দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্পখাতে সহযোগিতা সম্প্রসারণ করা।

সম্মেলনে বিভিন্ন খাতের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। তাদের মধ্যে অন্যতম মেঘনা ব্যাংক লিমিটেড, যারা সিলভার স্পনসর হিসেবে সামিটে অংশগ্রহণ করেছে। এসএবিসিসিআই-এর সদস্য প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি এখানে একটি এক্সক্লুসিভ স্টল স্থাপন করেছে। স্টলে ব্যাংকের আধুনিক ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা, গ্রাহককেন্দ্রিক পণ্য এবং বিনিয়োগ বিষয়ক সুযোগ-সুবিধা তুলে ধরা হচ্ছে।

সম্মেলনের প্রথম দিনে মেঘনা ব্যাংকের স্টল উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. ছাদেকুর রহমান, লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান কাজী ফারহানা জাবিন সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে শ্রমবাজার, বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক বহুমুখী। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে পারে। মেঘনা ব্যাংকের অংশগ্রহণকে তারা সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments