Sunday, July 19, 2026
Home কর্পোরেট এনসিসি ও SICIP-এর যৌথ উদ্যোগে উদ্যোক্তা প্রশিক্ষণ ও ঋণ সহায়তা প্রদান

এনসিসি ও SICIP-এর যৌথ উদ্যোগে উদ্যোক্তা প্রশিক্ষণ ও ঋণ সহায়তা প্রদান

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন *স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)*-এর আওতায় ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও এনসিসি ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও ঋণ বিতরণ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ অফিসের নির্বাহী পরিচালক মোঃ কাওসার মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫ জন উদ্যোক্তার হাতে সনদ তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন SICIP-এর প্রোগ্রাম ডিরেক্টর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং উপ-প্রোগ্রাম ডিরেক্টর ও যুগ্ম পরিচালক মোঃ আইয়ুব আলী।

এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তার মধ্যে ২৩ জনের হাতে মোট ৩.৯ মিলিয়ন টাকার ঋণ অনুমোদনপত্র প্রদান করেন। এদের মধ্যে ১৮ জন নারী উদ্যোক্তা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, ময়মনসিংহ অঞ্চলের প্রধান এ.কে.এম. বদরুল হাসান ও স্থানীয় শাখার কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ কাওসার মতিন বলেন, “নতুন উদ্যোক্তা সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম জানান, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য উদ্যোক্তাদের ঋণ গ্রহণে সক্ষম করে তোলা। অপরদিকে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জাকির আনাম বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে নারী উদ্যোক্তাদের উন্নয়নে এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শ্রম খাতের সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজে নিতে যাচ্ছে বিমান

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা বোয়িং উড়োজাহাজ...

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর...

Recent Comments