দেশের বাজারে দুদফা কমার পর কয়েক দফা বেড়েছে স্বর্ণের দাম। সবশেষ শনিবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ টাকা। রোববার (৫ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
এখন বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম। আজ সোমবার (৬ অক্টোবর) তা বেড়ে যাবে।


