Friday, June 5, 2026
Home জাতীয় প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের, বিবিসি বাংলাকে তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের, বিবিসি বাংলাকে তারেক রহমান

আগামী জাতীয় নির্বাচন ও নিজের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত এককভাবে তার নয়, এটি নির্ভর করবে দল ও দেশের জনগণের সিদ্ধান্তে।

দীর্ঘ দুই দশক পর বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একজন রাজনৈতিক দলের সদস্য, একজন রাজনৈতিক কর্মী। নির্বাচন মানে জনগণের সম্পৃক্ততা—সেখানে আমি দূরে থাকতে পারি না। স্বাভাবিকভাবেই মাঠে থাকবো, ইনশাআল্লাহ।’

সাংবাদিকদের এক প্রশ্নে, তিনি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, এমন প্রশ্নে তারেক রহমান বলেন, ‘এটি তো আমার সিদ্ধান্ত না, এটি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ।’

তবে নির্বাচনে সরাসরি অংশ নেওয়া প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, ‘না না, সেটি তো নিব, কেন নিব না? অবশ্যই নিব।’

প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সে সিদ্ধান্ত দল নেবে। দল কিভাবে করবে, সেটি দলের সিদ্ধান্ত।’

দীর্ঘদিন পর কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে মুখোমুখি হয়ে তারেক রহমান বলেন, তিনি একজন রাজনৈতিক দলের সদস্য এবং রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন। তার ভাষায়, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে আমার ওতপ্রোত সম্পর্ক। জনগণের অংশগ্রহণ থাকবে এমন নির্বাচনে আমাকে আসতেই হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments