Friday, July 17, 2026
Home জাতীয় প্রবাসীদের জন্য অনলাইনে ভোটের সুযোগ দেবে নির্বাচন কমিশন: সিইসি

প্রবাসীদের জন্য অনলাইনে ভোটের সুযোগ দেবে নির্বাচন কমিশন: সিইসি

পৃথিবীর যেকোনো প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এবার প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তির সহায়তায় জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ উদ্যোগকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অনন্য মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার রাতে নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকা প্রবাসীরাও যাতে সেই অধিকার থেকে বঞ্চিত না হন, সেজন্যই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে।

সিইসি জানান, প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য নাগরিকদের ‘আউট অব কান্ট্রি ভোটিং’ ব্যবস্থায় নিবন্ধন করতে হবে। এ লক্ষ্যে খুব শিগগিরই চালু হতে যাচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন। তিনি বলেন, “অ্যাপটি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করলে সেখানে ধাপে ধাপে নির্দেশনা সম্বলিত একটি ভিডিও পাবেন। এর মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজে সম্পন্ন করতে পারবেন।”

রেজিস্ট্রেশনের সময় প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বৈধ পাসপোর্টের তথ্য এবং প্রবাসে বর্তমান ঠিকানা। অ্যাপের মাধ্যমে মুখ শনাক্তকরণ ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করার পর নিবন্ধন নিশ্চিত হবে। এরপর নির্দিষ্ট প্রবাসী ঠিকানায় ডাকযোগে পৌঁছে যাবে ভোটারদের ব্যালট পেপার ও ফেরত পাঠানোর খাম।

ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত জানান সিইসি নাসির উদ্দিন। তিনি বলেন, “ভোট দেওয়ার পর নির্দিষ্ট খামে ব্যালট পেপার ভরে কেবল পোস্ট অফিসে জমা দিতে হবে। ডাক বিভাগ তা যথাসময়ে নির্বাচন কমিশনের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবে।”

প্রবাসীদের এ সুযোগ গ্রহণে উৎসাহিত করে তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আপনাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যে সকল প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধিত আছেন, তাদের সবাইকে অবশ্যই এই রেজিস্ট্রেশনের মাধ্যমে যুক্ত হতে হবে।

নির্বাচন কমিশন বিশ্বাস করে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে অবস্থানরত লক্ষাধিক ভোটার প্রথমবারের মতো সহজ ও নির্ভরযোগ্যভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এটি দেশের নির্বাচন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হিসেবে চিহ্নিত হবে বলে আশা করা হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি

দেশের প্রান্তিক ও গ্রামীণ অঞ্চলের অসচ্ছল পরিবারের জন্য সুলভমূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে’: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে...

হুমায়ুন কবিরের সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকের বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বেসামরিক...

প্রগতি ইন্স্যুরেন্স ও প্রগতি লাইফের চেয়ারম্যানের পদ ছাড়লেন খলিলুর রহমান

প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। তিনি প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক...

Recent Comments