Tuesday, June 16, 2026
Home কর্পোরেট সুপার ব্র্যান্ডের স্বীকৃতি পেলো যমুনা ইলেকট্রনিক্স পরিবারের পণ্য যমুনা ফ্যান 

সুপার ব্র্যান্ডের স্বীকৃতি পেলো যমুনা ইলেকট্রনিক্স পরিবারের পণ্য যমুনা ফ্যান 

কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় প্রতিষ্ঠিত যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্সের পণ্য যমুনা ফ্যান অর্জন করলো আন্তর্জাতিক মানের স্বীকৃতি সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড ২০২৫-২০২৬

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই পুরস্কার প্রদান করে। যমুনা ফ্যানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম, হেড অব আইটি মেহেদী হাসান এবং এজিএম (পিআর) রুহুল কে সাগর

সুপার ব্র্যান্ডের সম্মান অর্জন প্রসঙ্গে সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, “এই অর্জন শুধু যমুনার নয়, বরং আমাদের প্রতিটি গ্রাহক, পরিবেশক, ডিলার এবং টিম মেম্বারের সম্মিলিত সাফল্য। গ্রাহকের আস্থা ও সমর্থনের কারণেই আমরা এই অবস্থানে আসতে পেরেছি।”

১৯৭৪ সালে যাত্রা শুরু করে যমুনা ফ্যান—যার মাধ্যমে বাংলাদেশে শিল্পোদ্যোগের নতুন অধ্যায় রচনা করেছিলেন গ্রুপের প্রতিষ্ঠাতা কিংবদন্তি উদ্যোক্তা মো. নুরুল ইসলাম। সেই সূচনা থেকে আজ পর্যন্ত গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে যমুনা গ্রুপ দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠীতে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকেই যমুনা ফ্যান শুধু একটি পণ্য নয়, বরং মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে উঠেছে। সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রমাণ করে, দীর্ঘ পথচলায় যমুনা গ্রুপ মান, উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি যমুনাকে ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন কোম্পানির কর্মকর্তারা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই এলাকায় যানবাহন...

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

Recent Comments