Friday, May 1, 2026
Home কর্পোরেট ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি চালু করেছে এনসিসি ব্যাংক

ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি চালু করেছে এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ময়মনসিংহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি “এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি)” চালু করেছে। নতুন উদ্যোক্তা তৈরি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে। এটি সরকারের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কর্তৃক অর্থায়িত।

রবিবার (২১ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তির এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংক এর ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী পরিচালক মোহাম্মদ কাওসার মাতিন প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন। এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প উপ-প্রোগ্রাম পরিচালক মোঃ আয়ুব আলী।

এসময়, এনসিসি ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের প্রধান এ.কে.এম. বদরুল হাসান, ময়মনসিংহ শাখার হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মোহাম্মদ ফাইজুর রহমান এবং এসএমই রিলেশনশিপ অফিসার মোঃ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ অঞ্চলের আর্থিক অংশীদার হিসেবে এনসিসি ব্যাংক কর্তৃক বাছাইকৃত ২৫ জন উদ্যোক্তাকে মাসব্যাপী মোট ১০০ ঘণ্টার প্রশিক্ষণ প্রদান করা হবে। উদ্যোক্তাগণ প্রশিক্ষণের মাধ্যমে নতুন ও বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ, অর্থায়ন প্রক্রিয়ায় সহজে অন্তর্ভুক্তিসহ কর্মসংস্থান তৈরির জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সম্পদ অর্জন করতে পারবেন।

কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা মানুষদের অন্তর্ভুক্ত করা, যাতে আর্থিক অন্তর্ভুক্তি আরও বিস্তৃত করা যায়। অনুষ্ঠানে বক্তারা উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: গ্যাস, সড়ক ও বিমানবন্দরে উন্নয়নের প্রত্যাশা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (২ মে) আধ্যাত্মিক নগরী সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সিলেট সফর। প্রধানমন্ত্রীর...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার...

আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

মহান মে দিবস আজ। ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬, রাষ্ট্রীয়ভাবে পালন করছে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। মে দিবস...

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

Recent Comments