Saturday, June 27, 2026
Home জাতীয় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ৪ দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ৪ দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি জানানোকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এটি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। বিশ্লেষকদের ধারণা, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্কে উত্তাপ ছড়াবে ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যু।

এ যেন অকল্পনীয় ভয়াবহতা। ৭৫ বছরেরও বেশি সময় ধরে নির্যাতিত ফিলিস্তিন ভূখন্ডের মানুষ। প্রায় দুই বছর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু শিশু হতাহত হয়েছে অর্ধ লাখেরও বেশি।

হত্যাযজ্ঞ আর মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনায় স্তম্ভিত বিশ্ববাসী। এমন পরিস্থিতিতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে প্রভাবশালী যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। একদিনে ফিলিস্তিনকে চার দেশের স্বীকৃতি দেয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর ইসরাইল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইলেও তা প্রত‍্যাখ‍্যান করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় ঢাকা। গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সেই অবস্থান ধরে রেখেছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যেহেতু সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম, ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে এসছি, কাজেই চার দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি এটা একটা সুখবর। যুক্তরাজ‍্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির মধ‍্য দিয়ে দেড়শো’র বেশি দেশের প্রত‍্যক্ষ সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এটি স্বাধীন রাষ্ট্র গঠনে ভূমিকা রাখলেও ফিলিস্তিন জনগণকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

Recent Comments