Tuesday, May 5, 2026
Home জাতীয় নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, দুবাইয়ে যাত্রাবিরতি

নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, দুবাইয়ে যাত্রাবিরতি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন।

এর আগে রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা। সফরসূচি অনুযায়ী, তিনি স্থানীয় সময় সোমবার বেলা ২টা ২০ মিনিটে নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

সফরে তিনি জাতিসংঘ মহাসচিব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা ও বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি অধিবেশনের সাইডলাইনে একাধিক ইভেন্টে যোগ দেওয়ারও কথা রয়েছে।

এ সফরে তার সঙ্গে রয়েছেন বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের ছয়জন নেতা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধিদলে যোগ দেবেন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবার অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে উচ্চপর্যায়ের সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে। অধ্যাপক ইউনূসের প্রস্তাবের ভিত্তিতেই এ সভার আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা তার ভাষণে শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অভিবাসন, অর্থপাচার, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু তুলে ধরবেন। সফর শেষে আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে

রাজধানীতে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে সশস্ত্র বাহিনীকে আরও কার্যকর, আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশন...

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন তথ্য উপদেষ্টা

সরকার বছরের শেষ প্রান্তিক থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর...

রাষ্ট্রের সম্পাদিত চুক্তি ইচ্ছামতো বাতিল করা যায় না: বাণিজ্যমন্ত্রী

রাষ্ট্রীয় পর্যায়ে সম্পাদিত আন্তর্জাতিক চুক্তি হঠাৎ করে বাতিল করা যায় না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এসব চুক্তি দীর্ঘ আলোচনার মাধ্যমে...

ডিএসই ও মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি স্বাক্ষর

মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি অন্যতম প্রধান ও শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক শিল্পগোষ্ঠী, যা মূলত নিট এবং ফ্লিস পোশাক তৈরির জন্য পরিচিত। মিতালি গ্রুপ...

Recent Comments