Saturday, June 6, 2026
Home পুঁজিবাজার পাঁচ ইসলামী ব্যাংকের চূড়ান্ত একীভূতকরণ ঘোষণা

পাঁচ ইসলামী ব্যাংকের চূড়ান্ত একীভূতকরণ ঘোষণা

দেশের ব্যাংক খাতে বড় ধরনের রূপান্তর শুরু হচ্ছে। পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে দেশের সবচেয়ে বড় ব্যাংক গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই প্রক্রিয়ায় আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই একটি বিশেষ পেমেন্ট স্কিম প্রণয়ন করছে।

একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এ ব্যাংকগুলোর মোট আমানত বর্তমানে প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা, যেখানে ব্যক্তিগত আমানতকারীদের অর্থের পরিমাণ প্রায় ৪৬ হাজার কোটি টাকা। ঋণের পরিমাণ ২ লাখ কোটি টাকার বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, ২ লাখ টাকার মধ্যে আমানত বীমার আওতায় দ্রুত ফেরত দেওয়া হবে। এর বেশি আমানত ধাপে ধাপে ফেরত দেওয়া হবে, তবে সময়সীমা এখনও নির্ধারিত হয়নি। ফেরতের সময় ৪% হারে রিটার্ন পাওয়া যেতে পারে, তবে বিদ্যমান সব আমানত স্কিম বাতিল হবে। একজন গ্রাহকের একাধিক ব্যাংকে হিসাব থাকলেও তা একটি হিসাব হিসেবে গণনা হবে এবং বীমা সীমা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত থাকবে।

প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ অর্থের বদলে নতুন ব্যাংকের শেয়ার পেতে পারেন। ঋণগ্রহীতাদের জন্য কোনো পরিবর্তন হবে না; কিস্তি আগের নিয়মে চালানো হবে।একীভূত ব্যাংকের মোট সম্পদ দাঁড়াবে প্রায় ২ লাখ ২০ হাজার কোটি টাকা, যার পরিশোধিত মূলধনের মধ্যে ২০ হাজার কোটি টাকা দেবে সরকার, ১০ হাজার কোটি টাকা আসবে ডিপোজিট ইনস্যুরেন্স ফান্ড থেকে, এবং ৫ হাজার কোটি টাকা আন্তর্জাতিক দাতাসংস্থা থেকে।

একীভূতকরণের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এমডি পরিবর্তিত হবে এবং প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তারা ব্যাংকের আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন, স্থিতিশীলতা রক্ষা এবং প্রয়োজনে নির্বাহী পরিবর্তনের দায়িত্ব পাবেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচন আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট

চলতি জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরপর আগামী...

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। দলের...

আদ্-দ্বীনের জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলের ইঙ্গিত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

জলবায়ু বার্তা প্রণয়ন ও পরিবেশ দিবস উদযাপন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন। শনিবার (৬ জুন) সকালে...

Recent Comments