Saturday, June 6, 2026
Home আন্তর্জাতিক নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি

প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর প্রেসিডেন্টের কার্যালয়ে শপথবাক্য পাঠ করান। তিনি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং শীর্ষ পদে নিযুক্ত হলেন।

এক প্রতিবেদনে নেপালের খবর হাব জানিয়েছে, প্রেসিডেন্ট পাউডেল সংবিধানের ৬১ অনুচ্ছেদের অধীনে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। ২০১৫ সালে নতুন সংবিধান প্রণয়নের পর থেকে পূর্ববর্তী সমস্ত সরকার ৭৬ অনুচ্ছেদের অধীনে গঠিত হয়েছিল। এটি একটি উল্লেখযোগ্য সাংবিধানিক ও রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত।

তীব্র আলোচনার পর শীর্ষ দলগুলোর নেতারাও কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেন।

অভিজাতদের বিরুধে দুর্নীতিবিরোধী তীব্র বিক্ষোভের ফলে কেপি শর্মা অলি পদত্যাগের পর দেশটি রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। চলতি সপ্তাহের এই বিক্ষোভে ৫১ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার ফলে এই সহিংসতা শুরু হয়েছিল। যদিও এটি এখন প্রত্যাহার করা হয়েছে। অলির পদত্যাগের পর সহিংসতা কমতে থাকে।

প্রসঙ্গত, নেপালের প্রথম এবং একমাত্র নারী প্রধান বিচারপতি ৭৩ বছর বয়সী কার্কি সততা, নিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের জন্য পরিচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও তুরস্ক

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা নিয়ে কাজ করার...

ডিজিটাল হচ্ছে ভ্যাট রিটার্ন, কমছে প্রশাসনিক জটিলতা ও ভোগান্তি

দেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট নিবন্ধিত (বিআইএনধারী) প্রতিষ্ঠানগুলোর জন্য...

বিদ্যুতের নতুন মূল্যেও বাজারে বড় প্রভাব পড়ার আশঙ্কা নেই

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয়ের ফলে বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে না বলে মনে করছে সরকার। তবে এ সুযোগে কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম...

রাজধানীর তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

কয়েক দিনের ভ্যাপসা গরম ও তাপপ্রবাহের পর রাজধানীবাসীর জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ঢাকায় তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত...

Recent Comments