Saturday, June 6, 2026
Home জাতীয় স্থগিত পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি

স্থগিত পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি

দেশের সামগ্রিক প্রেক্ষাপট ও জনদুর্ভোগ বিবেচনায় এবং বিদ্যুৎ উপদেষ্টার প্রতি আস্থা রেখে গণছুটি কর্মসূচি স্থগিত করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। সমিতির সকল কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে যোগদানের অনুরোধও জানানো হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন।

বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির চলমান গণছুটি কর্মসূচি প্রত্যাহার করে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা দেশবিরোধী শক্তি নই, সেটা প্রমাণের জন্য গতকাল বিদ্যুৎ উপদেষ্টা আহ্বান জানান। কর্মসূচি প্রত্যাহার করতে আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে উপদেষ্টার পক্ষ থেকে আন্তরিকভাবে আশ্বস্ত করা হয়েছে। আমরা আশা করি, সরকারের উপর আস্থার প্রতিফলন দেখতে পাবো।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘দীর্ঘ প্রায় দুই বছরের আন্দোলনে পল্লী বিদ্যুৎ সমিতি কখনোই বিদ্যুৎ সরবরাহ এবং গ্রাহক সেবা বন্ধ রাখেনি। বিদ্যমান গণছুটি কর্মসূচিতে ৮০টি সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে প্রায় ৩৩ হাজার কর্মকর্তা-কর্মচারী সতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে উপকেন্দ্রগুলো চালু রাখা হয়েছে।’

‘বিদ্যুৎ বিভাগের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় আরইবি কর্তৃক বারবার ভুল তথ্য উপাত্তের মাধ্যমে বিদ্যুৎ বিভাগকে বিভ্রান্ত করা হয়। তারই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ের বাস্তবতা উপেক্ষা করে আমাদেরকে দেশবিরোধী শক্তি, নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারী ইত্যাদি ট্যাগ দেওয়া হচ্ছে, যা অপ্রত্যাশিত।’

‘যারা রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে দিন-রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ১৪ কোটি মানুষের ঘর আলোকিত করে, তাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশবিরোধী হিসেবে আখ্যায়িত করা অভিপ্রেত নয়।’
‘আরইবি-পিবিএস সংস্কারের মাধ্যমে গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করে মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবার লক্ষ্যে একটি টেকসই বিদ্যুৎ বিতরণ সিস্টেম বিনির্মাণে আমরা ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে আন্দোলন শুরু করেছিলাম। দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষিতে সরকার বিভিন্ন সময়ে একাধিক কমিটি গঠন করলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অসহযোগিতার কারণে বাধাগ্রস্ত হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলেই শুরু হয় মামলা, চাকরিচ্যুত, বরখাস্ত, সংযুক্তসহ নানা ধরনের দমন-পীড়ন।’

‘গত ২১ মে থেকে শহীদ মিনারে ১৬ দিনব্যাপী আন্দোলনের পর বিদ্যুৎ বিভাগের লিখিত আশ্বাসে ৫ জুন কর্মসূচি প্রত্যাহার করা হয়। যার প্রেক্ষিতে ১৭ জুন বিদ্যুৎ বিভাগ দুটি কমিটি গঠন করে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করেছি, কমিটির সুপারিশ বাস্তবায়ন না করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদেরকে দমন-পীড়নের মাধ্যমে হয়রানি এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘আন্দোলনের কারণে এখন পর্যন্ত ১৭২ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা, ২০ জন কর্মকর্তাকে দীর্ঘদিন জেল খাটানো, ৪০ জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত, ৮৭ জনকে বরখাস্ত ও সংযুক্ত, সাড়ে ৬ হাজার জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।’

এর আগে গত ৬ সেপ্টেম্বর চার দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের ছুটিতে যাওয়ার ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। পরদিন থেকে তারা এই কর্মসূচি পালন শুরু করে।

পরে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেয়, ২৪ ঘণ্টার মধ্যে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা কাজে না ফিরলে, তাদেরকে স্থায়ী ছুটিতে পাঠানো হবে। এর কয়েক ঘণ্টা না যেতেই স্থগিত হলো গণছুটি কর্মসূচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কার মধ্যে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী...

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও তুরস্ক

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা নিয়ে কাজ করার...

ডিজিটাল হচ্ছে ভ্যাট রিটার্ন, কমছে প্রশাসনিক জটিলতা ও ভোগান্তি

দেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট নিবন্ধিত (বিআইএনধারী) প্রতিষ্ঠানগুলোর জন্য...

বিদ্যুতের নতুন মূল্যেও বাজারে বড় প্রভাব পড়ার আশঙ্কা নেই

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয়ের ফলে বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে না বলে মনে করছে সরকার। তবে এ সুযোগে কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম...

Recent Comments