Saturday, June 6, 2026
Home জাতীয় উপদেষ্টা পরিষদে পরিবর্তনের হাওয়া, যুক্ত হচ্ছেন নতুন মুখ

উপদেষ্টা পরিষদে পরিবর্তনের হাওয়া, যুক্ত হচ্ছেন নতুন মুখ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আগামী এক মাসের মধ্যে বড় ধরনের রদবদল আসছে। সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বেশ কয়েকজন উপদেষ্টাকে তাদের বর্তমান দপ্তর থেকে সরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ে নতুন মুখ যোগ হতে যাচ্ছে।

সরকার নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়াতে, বিতর্কিত উপদেষ্টাদের ইমেজ রক্ষা করতে এবং কিছু উপদেষ্টার কাজের চাপ কমাতে এই রদবদলের উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টরা জানান, বর্তমান সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে ‘ক্লিন ইমেজ’ নিয়ে দায়িত্ব ছাড়তে চায়।

 

বর্তমান উপদেষ্টা পরিষদে থাকা ২২ জন সদস্য ৪১টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে মুহাম্মদ ফাওজুল কবির খান ও শেখ বশিরউদ্দীন তিনটি করে মন্ত্রণালয় সামলাচ্ছেন। ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু, এবং রেলপথ মন্ত্রণালয় দেখছেন। শেখ বশিরউদ্দীন দায়িত্ব পালন করছেন বাণিজ্য, বস্ত্র ও পাট, এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

দুটি করে মন্ত্রণালয় সামলাচ্ছেন আরও ১০ জন উপদেষ্টা। সবচেয়ে বেশি দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, জনপ্রশাসন ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দেখছেন। দেশের একটি জাতীয় সংবাদমাধ্যমকে সংশ্লিষ্টরা জানান, রদবদলের মাধ্যমে কিছু উপদেষ্টা ও বিশেষ সহকারী বড় মন্ত্রণালয় থেকে অপেক্ষাকৃত ছোট মন্ত্রণালয়ে সরানো হবে, আবার কিছু ছোট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সদস্য বড় দায়িত্বে আসবেন। নতুন মুখ হিসেবে কিছু উপদেষ্টা সরকারের বাইরে থেকে আনা হচ্ছে। এদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন। সূত্র জানায়, দপ্তর বণ্টনে বড় ধরনের চমক থাকবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জলবায়ু বার্তা প্রণয়ন ও পরিবেশ দিবস উদযাপন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন। শনিবার (৬ জুন) সকালে...

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কার মধ্যে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী...

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও তুরস্ক

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা নিয়ে কাজ করার...

ডিজিটাল হচ্ছে ভ্যাট রিটার্ন, কমছে প্রশাসনিক জটিলতা ও ভোগান্তি

দেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট নিবন্ধিত (বিআইএনধারী) প্রতিষ্ঠানগুলোর জন্য...

Recent Comments