Tuesday, June 16, 2026
Home কর্পোরেট যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারদের কর্মশালা অনুষ্ঠিত

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারদের কর্মশালা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক পিএলসির ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ব্যাংকের চলমান কার্যক্রম, গ্রাহকসেবা উন্নয়ন, টেকসই ব্যাংকিং ব্যবস্থা ও ব্যবসায়িক অগ্রগতি নিয়ে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ্ব নূর মোহাম্মদ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।

সভায় বক্তারা বলেন, গ্রাহকের আস্থা অর্জনই ব্যাংকের মূল শক্তি। ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ সহায়তা এবং গ্রাহকবান্ধব সেবা প্রদানকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়। তারা বিশ্বাস প্রকাশ করেন, ব্যাংকের সব কর্মকর্তা একসঙ্গে কাজ করলে যমুনা ব্যাংক দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে।

মিটিংয়ে ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের সব শাখা ও উপশাখার ম্যানেজারসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় ব্যাংকের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

‘হার এশিয়াটিক সার্কেল’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের। বাতিঘর আর্ট স্পেস, বনানী, ঢাকা। ১৫ জুন ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে নারী কর্মীদের সৃজনশীল...

Recent Comments