গাজীপুরের চন্দ্রায় অবস্থিত দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হেডকোয়ার্টার্স সম্প্রতি পরিদর্শন করেছেন বাংলাদেশ এয়ার ফোর্সের অফিসার্স ট্রেইনিং স্কুল (ওটিএস)-এর ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি স্কুলের প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে দেশের অভ্যন্তরীণ ইন্ডাস্ট্রি ও উচ্চ প্রযুক্তির উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভের উদ্দেশ্যে এই সফর করেন।
রবিবার সকালে উইং কমান্ডার মেহেরান আলীর নেতৃত্বে দলটি ওয়ালটন হেডকোয়ার্টার্সে পৌঁছালে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান। অতিথিরা প্রথমে ওয়ালটনের উৎপাদন প্রক্রিয়ার ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি উপভোগ করেন এবং এরপর বিভিন্ন পণ্যের সুসজ্জিত ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। তারা ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মোল্ড অ্যান্ড ডাইসহ উচ্চ প্রযুক্তির পণ্যের উৎপাদন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।
পরিদর্শনের শেষে উইং কমান্ডার মেহেরান আলী জানান, “ওয়ালটনের উৎপাদন প্রক্রিয়া দেখে আমাদের দেশের ইন্ডাস্ট্রি ও প্রযুক্তিগত সক্ষমতার ব্যাপক ধারণা হয়েছে। ওয়ালটন যে দক্ষতায় বিভিন্ন হাই-টেক পণ্য তৈরি করছে, তা সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে দেশের আন্তর্জাতিক মান উন্নয়ন ও রপ্তানি ক্ষেত্রে নতুন দিক তৈরি হচ্ছে।”


