Wednesday, June 24, 2026
Home কর্পোরেট কুষ্টিয়ায় মেঘনা ব্যাংকের নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু

কুষ্টিয়ায় মেঘনা ব্যাংকের নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ঢেঁকিপাড়া বাজারে মেঘনা ব্যাংক পিএলসি-এর নতুন নারী-স্বত্বাধিকারী এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোঃ আলী আকতার রিজভী এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট, রেমিট্যান্স ও এজেন্ট ব্যাংকিং বিভাগীয় প্রধান এস কে পারভেজ মারেকার। এছাড়া মেঘনা ব্যাংকের কুষ্টিয়া শাখার ম্যানেজারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেঘনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দিচ্ছে এবং একই সঙ্গে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সেবা দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করার পাশাপাশি কৃষক, নারী উদ্যোক্তা ও প্রবাসী আয়নির্ভর পরিবারকে প্রত্যক্ষভাবে সহায়তা করছে।

মেঘনা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত জনগোষ্ঠী আর্থিক মূলধারার সঙ্গে যুক্ত হয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে মাস্টারকার্ড বাংলাদেশ ও অ্যাসেন্ট হেলথ লিমিটেড। এ উপলক্ষে গতকাল এক...

চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি চারটি হলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বেস্ট...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে...

Recent Comments