Sunday, May 31, 2026
Home জাতীয় পিলখানায় বিজিবি ও বিএসএফ মহাপরিচালক স্তরের সীমান্ত বৈঠক শুরু

পিলখানায় বিজিবি ও বিএসএফ মহাপরিচালক স্তরের সীমান্ত বৈঠক শুরু

রাজধানীর পিলখানায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। সকালেই বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ বৈঠকে দুই দেশের সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত-সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

এ বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত মহাপরিচালক পর্যায়ের সম্মেলনের ধারাবাহিকতায় এবার ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলকে নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ২১ সদস্যের এই দল সীমান্ত হত্যা, পুশইন ও অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান প্রতিরোধের মতো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে।

ভারতীয় প্রতিনিধি দলকে নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরী, আইপিএস। ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলও সম্মেলনে অংশগ্রহণ করছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকরা নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সম্মেলনে আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন, অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ, সীমান্তবর্তী নদীর তীর সংরক্ষণ, নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া, ভারতীয় গণমাধ্যমের কারণে সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে তা প্রশমিত করতে উদ্যোগ গ্রহণ এবং দুই দেশের সীমান্ত স্বার্থ সংক্রান্ত বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা হবে।

বিজিবি ও বিএসএফের এই মহাপরিচালক পর্যায়ের সম্মেলন দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ফিনল্যান্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ফিনল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় এ অর্থ সহায়তার...

দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে। রোববার...

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

Recent Comments