Wednesday, May 13, 2026
Home কর্পোরেট বাংলালিংক ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের জন্য প্রথম ফায়ার...

বাংলালিংক ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের জন্য প্রথম ফায়ার ও বজ্রপাত বীমা সার্ভিস চালু

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য টেলিকম ও আর্থিক সুরক্ষার এক অনন্য সমন্বয় এনেছে বাংলালিংক ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। এই নতুন বান্ডেলে বাংলালিংকের ভয়েস ও ডেটা সেবা সঙ্গে আগুন ও বজ্রপাতজনিত দুর্ঘটনা বীমার সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

সম্প্রতি রাজধানীর বাংলালিংক প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’-এ এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে, ডেপুটি সিইও জহরত আদিব চৌধুরী, চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া ও অন্যান্য শীর্ষ কর্মকর্তা। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ ও সিনিয়র কর্মকর্তারা।

বাংলালিংকের বিটুবি মার্কেটিং ও নিউ বিজনেস ডিরেক্টর মুহাম্মদ আবদুল হাই বলেন, “ব্যবসার জন্য অবিচ্ছিন্ন যোগাযোগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সুরক্ষাও সমানভাবে প্রয়োজন। গ্রীন ডেল্টার সঙ্গে আমাদের অংশীদারিত্ব উদ্যোক্তাদের দুর্ঘটনা ঝুঁকি থেকে রক্ষা করবে এবং ব্যবসায়িক কার্যক্রম চলমান রাখতে সহায়তা করবে। আমরা চাই গ্রাহক ও উদ্যোক্তারা সহজে প্রতিদিনের কাজ চালাতে সক্ষম হোক।”

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ বলেন, “টেলিকম খাতে প্রথমবারের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আগুন ও বজ্রপাত বীমার সুবিধা নিয়ে আসা হলো। এটি আর্থিক অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বাংলালিংকের এসএমই গ্রাহকরা ১২১৬৭৫১# ডায়াল অথবা মাইবিএল সুপার অ্যাপের মাধ্যমে নতুন বান্ডেলটি সক্রিয় করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে দেশের উদ্যোক্তারা সহজলভ্য যোগাযোগ ও আর্থিক সুরক্ষা একসাথে উপভোগ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকিতে পড়তে পারে ৫০ লাখ প্রবাসী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে উপসাগরীয় শ্রমবাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস...

প্রাইম ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (১৩...

প্রথম প্রান্তিকে ইবিএলের মুনাফায় ২৮ শতাংশ প্রবৃদ্ধি

ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সমন্বিত মোট মুনাফায় ২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। শক্তিশালী বিনিয়োগ আয়, বৈদেশিক মুদ্রা আয় প্রবৃদ্ধি এবং প্রভিশনিং...

শাহজালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট

বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে ১৪ মে থেকে ২০ মে পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকায় “শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬” অনুষ্ঠিত...

Recent Comments