Saturday, June 6, 2026
Home অর্থ-বানিজ্য নর্থ সাউথ ইউনিভার্সিটিতে করপোরেট অপরাধ বিষয়ক লেকচার

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে করপোরেট অপরাধ বিষয়ক লেকচার

নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে ‘বিজনেস ল’ টকস’ সিরিজের আওতায় করপোরেট অপরাধ বিষয়ক লেকচার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) নর্থ সাউথ ইউনিভার্সিটির মুট কোর্ট রুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও করপোরেট অপরাধ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সাইন্স অ্যান্ড হিউম্যানিটিস বিভাগের ডিন প্রফেসর মো. রিজওয়ানুল ইসলাম। লেকচার দেন আইন বিভাগের সিনিয়র লেকচারার মো. লোকমান হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইন বিভাগের সিনিয়র লেকচারার অ্যাডভোকেট সাকিব রহমান।

প্রধান অতিথি ড. মো. রিজওয়ানুল ইসলাম করপোরেট আইন বোঝার গুরুত্ব এবং ব্যবসায় ন্যায্যতা ও সুবিচার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

লেকচারার লোকমান হোসেন ভোপাল ট্রাজেডি, রানা প্লাজা ধস ও ফেসবুক-মেটা ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির মতো উদাহরণ নিয়ে করপোরেট অপরাধের বিষয়গুলো ব্যাখ্যা করেন। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রযন্ত্রের করপোরেট অপরাধ প্রতিরোধ নীতি নিয়ে আলোচনা করেন।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বাংলাদেশের করপোরেট আইন প্রয়োগ, কোম্পানিতে অপরাধের উদ্দেশ্য প্রমাণের চ্যালেঞ্জ এবং নির্দোষ কর্মী ও শেয়ারহোল্ডারদের সুরক্ষা বিষয়ে বক্তার সঙ্গে বিস্তারিত আলাপ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, বিজনেস ল’ টকস সিরিজ শিক্ষার্থীদের কর্পোরেট আইন ও অপরাধ সম্পর্কে ধারণা দেবে। একইসঙ্গে তাদের আইনি চ্যালেঞ্জ মোকাবেলায়ও সহায়তা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচন আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট

চলতি জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরপর আগামী...

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। দলের...

আদ্-দ্বীনের জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলের ইঙ্গিত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

জলবায়ু বার্তা প্রণয়ন ও পরিবেশ দিবস উদযাপন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন। শনিবার (৬ জুন) সকালে...

Recent Comments