Saturday, June 6, 2026
Home অর্থ-বানিজ্য সচল হচ্ছে নাসার কারখানা, কারাগারেই নথি সই করবেন চেয়ারম্যান

সচল হচ্ছে নাসার কারখানা, কারাগারেই নথি সই করবেন চেয়ারম্যান

কারাবন্দী নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো সচলে উদ্যোগ নিয়েছে সরকার।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

গ্রুপের কিছু সম্পদ বিক্রিসহ প্রতিষ্ঠানগুলো সচল রাখার স্বার্থে নথিপত্রে স্বাক্ষর লাগবে গ্রুপ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের।

এ প্রসঙ্গে শ্রম সচিব জানান, কারাবন্দী চেয়ারম্যানের স্বাক্ষর নেওয়ার বিশেষ সুবিধা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান করা হয়েছে।

তিনি বলেন, এই ডকুমেন্টেশনের জন্য তার যেখানে সই-স্বাক্ষর লাগবে, সেই সাপোর্ট যেন তাদের ম্যানেজমেন্ট পেতে পারে সে জন্য নজরুল ইসলাম মজুমদারের কাছ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে আইজি প্রিজনকে বলেছি।

উল্লেখ্য, তৈরি পোশাক খাতে অন্যতম বড় শিল্পগ্রুপ নাসা। আবাসন ও ব্যাংকিং খাতেও তাদের ব্যবসা রয়েছে। নাসার শতভাগ রপ্তানিমুখী কারখানাগুলো ২০২৩ সালে ৪ হাজার ৫৮০ কোটি টাকা, এবং ২০২৪ সালে ৩ হাজার ২০০ কোটি টাকার পণ্য রপ্তানি করেছে। কিন্তু গত অক্টোবরে জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বড় অংকের অর্থপাচারের অভিযোগও আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচন আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট

চলতি জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরপর আগামী...

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। দলের...

আদ্-দ্বীনের জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলের ইঙ্গিত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

জলবায়ু বার্তা প্রণয়ন ও পরিবেশ দিবস উদযাপন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন। শনিবার (৬ জুন) সকালে...

Recent Comments