Saturday, June 6, 2026
Home কর্পোরেট মার্কেন্টাইল ব্যাংক ও শেয়ারট্রীপের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত

মার্কেন্টাইল ব্যাংক ও শেয়ারট্রীপের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং শেয়ারট্রীপ লিমিটেডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন এবং শেয়ারট্রীপের চীফ সেলস অফিসার শিবলী সাদিক স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তির কার্যকরীতা নিশ্চিত করেন।

গত ১৭ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের হেড অব কার্ড অ্যান্ড এডিসি মোস্তাফিজুর রহমান, হেড অব কর্পোরেট ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ ফারুক আহম্মেদ, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশন মোঃ মুকিতুল কবীর এবং হেড অব আইএমএলডি তপন জেমস রোজারিও ছাড়াও শেয়ারট্রীপের চীফ ফিন্যান্স অফিসার অরুপ রতন বড়ুয়া, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ নাফিস চৌধুরী এবং এক্সিকিউটিভ সানাউল হক নিলয় উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা শেয়ারট্রীপের যেকোনো সেবা এখন ৩ থেকে ২৪ মাসের সুদবিহীন কিস্তিতে গ্রহণ করতে পারবেন। এই উদ্যোগ ব্যাংকের গ্রাহকসেবার মান বৃদ্ধি এবং ডিজিটাল সেবা গ্রহণে সহায়তা করবে। ব্যাংক বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জলবায়ু বার্তা প্রণয়ন ও পরিবেশ দিবস উদযাপন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন। শনিবার (৬ জুন) সকালে...

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কার মধ্যে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী...

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও তুরস্ক

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা নিয়ে কাজ করার...

ডিজিটাল হচ্ছে ভ্যাট রিটার্ন, কমছে প্রশাসনিক জটিলতা ও ভোগান্তি

দেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট নিবন্ধিত (বিআইএনধারী) প্রতিষ্ঠানগুলোর জন্য...

Recent Comments