Friday, July 24, 2026
Home কর্পোরেট নারী উদ্যোক্তাদের সম্মানিত করল ইউনাইটেড ফাইন্যান্স

নারী উদ্যোক্তাদের সম্মানিত করল ইউনাইটেড ফাইন্যান্স

অনুকরণীয় ঋণ পরিশোধ রেকর্ড গড়ে নারী উদ্যোক্তাদের সম্মাননা দিয়েছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। সম্প্রতি রাজধানীতে কোম্পানির প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় স্বীকৃতি পাওয়া এই নারী উদ্যোক্তাদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান নাজমুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। উদ্যোক্তাদের সাহস, অঙ্গীকার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিতে অবদান রাখাকে স্বীকৃতি দিতেই এই আয়োজন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “এই অসাধারণ নারী উদ্যোক্তারা আমাদের অনুপ্রেরণার উৎস। তাদের দৃঢ় সংকল্প শুধু ব্যবসায় নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। ইউনাইটেড ফাইন্যান্স সবসময় টেকসই ও দায়িত্বশীল বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতার ফলে আরও বেশি উদ্যোক্তাকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে।

ইউনাইটেড ফাইন্যান্স জানায়, তারা নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করে আসছে। দীর্ঘমেয়াদে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং উদ্যোক্তাদের স্বনির্ভর করে তোলা প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

প্রতিষ্ঠানটি গত ৩৬ বছর ধরে ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের অর্থায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই ধারাবাহিকতায় নারী উদ্যোক্তাদের সাফল্য উদযাপন করা হলো, যা কেবল তাদের অর্জনের স্বীকৃতিই নয়, বরং ভবিষ্যতে আরও উদ্যোক্তাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে বলে আশা করছে ইউনাইটেড ফাইন্যান্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সুইস টাওয়ার ৮০০ কোটি টাকা কিনছে পূবালী ব্যাংক

রাজধানীর হাতিরঝিল–সংলগ্ন তেজগাঁওয়ে বেঙ্গল গ্রুপের মালিকানাধীন ‘সুইস টাওয়ার’ ভবনটি কিনছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি। ৮০০ কোটি টাকায় নির্মাণাধীন ২৭ তলা ভবনটি কেনার সিদ্ধান্ত...

বিএটিবিসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত  বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৩...

আরএকে সিরামিকসের দুই প্রোডাকশনলাইন সাময়িক বন্ধ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড টাইলস উৎপাদনের দুটি লাইন আনুমানিক এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই লাইনের মেশিনারিজের মেইনটেন্যান্সের...

ব্যাংক এশিয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই)...

Recent Comments