Saturday, June 6, 2026
Home অর্থ-বানিজ্য ভারতে আটকা শতাধিক পেঁয়াজের ট্রাক, আমদানির অনুমতি অব্যাহত রাখার দাবি ব্যবসায়ীদের

ভারতে আটকা শতাধিক পেঁয়াজের ট্রাক, আমদানির অনুমতি অব্যাহত রাখার দাবি ব্যবসায়ীদের

দেশের বাজারে পেঁয়াজের দাম  দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক  ও সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ৩০ টনের বাধ্যবাধকতা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আমদানির অনুমতি না দিলে আজ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাবে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ১৪ আগস্ট পেঁয়াজের আইপি দেয় সরকার। ফলে ১৭ আগস্ট রোববার থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। এতে করে দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমে আসছিল। কিন্তু গতকাল মঙ্গলবার থেকে আবারো হঠাৎ করে আইপি বা ইমপোর্ট পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে। আমদানিকাকরেরা আবেদন করলেও কোনো আইপি ইস্যু করা হচ্ছে না। এতে করে আমদানিকারকেরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

বক্তারা আরও বলেন, পেঁয়াজের আইপি ইস্যুর পর অনেক আমদানিকারক ভারত থেকে পেঁয়াজ কিনেছেন। কিন্তু হঠাৎ করে আইপি বন্ধ করে দেওয়ার কারণে সীমান্তের ওপারে বেশ কয়েকজন আমদানিকারকের শতাধিক পেঁয়াজ বোঝাই ট্রাক আটকা পড়ে আছে। যেসব আমদানিকারক এরই মধ্যে আইপির জন্য আবেদন করেছেন ও ভারতে পেঁয়াজ কিনে ট্রাকে লোড করে রেখেছেন তাদের জন্য পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার দাবি জানানো হয়। আমদানি উন্মুক্ত থাকলে দেশের বাজারে দাম কমে আসবে বলেও জানিয়েছেন তাঁরা।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হক, আমদানিকারক রিপন হোসেনসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কার মধ্যে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী...

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও তুরস্ক

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা নিয়ে কাজ করার...

ডিজিটাল হচ্ছে ভ্যাট রিটার্ন, কমছে প্রশাসনিক জটিলতা ও ভোগান্তি

দেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট নিবন্ধিত (বিআইএনধারী) প্রতিষ্ঠানগুলোর জন্য...

বিদ্যুতের নতুন মূল্যেও বাজারে বড় প্রভাব পড়ার আশঙ্কা নেই

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয়ের ফলে বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে না বলে মনে করছে সরকার। তবে এ সুযোগে কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম...

Recent Comments