Saturday, May 2, 2026
Home অর্থ-বানিজ্য পদোন্নতি না পাওয়া নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নতুন নীতিমালা

পদোন্নতি না পাওয়া নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নতুন নীতিমালা

সরকার ছয়টি রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সমন্বিত পদোন্নতি নীতিমালা ২০২৫ জারি করেছে। ৪ আগস্ট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশিত এই নীতিমালা ৯ম গ্রেড থেকে ৩য় গ্রেড পর্যন্ত অফিসার ও উপমহাব্যবস্থাপকদের পদোন্নতিতে প্রযোজ্য হবে।

নতুন নীতিমালা অনুযায়ী, পদোন্নতির ক্ষেত্রে খেলাপি ঋণ আদায়, নতুন ঋণ ও আমানত বৃদ্ধিকে গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয়, দুর্নীতি দমন কমিশন বা ফৌজদারি মামলার চার্জশিট দাখিল, দণ্ডপ্রাপ্ত বা বিচারাধীন অবস্থায় থাকলে পদোন্নতি থেকে বঞ্চিত হবেন তারা।

পদোন্নতির ক্ষেত্রে তিন বছরের গোপনীয় প্রতিবেদনের (এসিআর) বিরূপ মন্তব্য থাকলে পদোন্নতি দেওয়া হবে না, যতক্ষণ তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক বিমোচন না হয়। পদোন্নতি চূড়ান্ত হওয়ার পর চার্জশিট আনার পরেও শাস্তিমুক্ত হলে পদ সংরক্ষিত থাকবে। তবে শাস্তিপ্রাপ্ত হলে অন্য প্রার্থীর পক্ষে পদে পদোন্নতি দেওয়া হবে।

১০০ নম্বরের মধ্যে ৮ নম্বর বরাদ্দ রয়েছে মৌখিক পরীক্ষার জন্য, যেখানে পাশের জন্য কমপক্ষে ৪ নম্বর পেতে হবে। বাকি ৯২ নম্বর বিভিন্ন শর্তের ভিত্তিতে পাওয়া যাবে, যেমন এসিআরের গড় নম্বর (৪৫), শিক্ষাগত যোগ্যতা (১৫), চাকরির অভিজ্ঞতা (১৫) ও অন্যান্য কার্যক্রম।

শাখা ব্যবস্থাপক হিসেবে কাজের জন্য নির্দিষ্ট নম্বর দেওয়া হবে। তবে সংশ্লিষ্ট শাখায় অনিয়মের অভিযোগে দণ্ডপ্রাপ্ত হলে ওই সময়ের জন্য নম্বর দেওয়া হবে না। নতুন এই নীতিমালা ভার্চুয়াল সাক্ষাৎকারের সুযোগও দিয়েছে, যাতে দেশের বাইরে কর্মরত কর্মকর্তারা অংশগ্রহণ করতে পারবেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করছে ঢাকা-দিল্লি

ঢাকা-দিল্লি পুরোদমে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম ফের চালু করার পদক্ষেপ গ্রহণ করেছে। যা গত দেড় বছরের কূটনৈতিক উত্তেজনার পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার একটি বড়...

সিলেটে সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেট মহানগরীকে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ, আগাম বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবল থেকে রক্ষায় ৭ হাজার ৫০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের আনুষ্ঠানিক...

সংরক্ষিত নারী আসন এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২ মে) দুপুর ১২টায়...

হামের টিকা নিয়ে ইউনিসেফের সতর্কতা না মেনে নিয়ম বদলায় ইউনূস সরকার

বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে, যা নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৩২ হাজারের বেশি...

Recent Comments